News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বিভিন্ন গ্রামের রাস্তায় ব্যারিকেট গড়ে বহিরাগতদের প্রবেশে বাধা
Image

রাজ্যের বিভিন্ন গ্রামের রাস্তায় ব্যারিকেট গড়ে বহিরাগতদের প্রবেশে বাধা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮মার্চ৷৷ করোনা আতঙ্কে গোটা বিশ্ব৷ সেই আতঙ্কে বর্তমানে বিশ্ববাসী৷ সামাজিক দূরত্বই বজায় রাখার মাধ্যমে করোনা সংক্রমণ ঠেকানো সম্ভব৷ একই সঙ্গে আগাম সতর্কতা মূলক ব্যবস্থা অবশ্যই মেনে চলতে হবে৷ এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে চলা কার্ফুতে একান্ত প্রয়োজন ব্যতিত ঘর থেকে না বের হওয়ার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে৷ সচেতন বহু মানুষ৷


অন্তত রাজ্যের চিত্র এমনটাই বলে দিচ্ছে৷ মোহনপুর মহকুমার পর এবং জিরানীয়া মহকুমা৷ গ্রামবাসীরা গ্রামে প্রবেশের ক্ষেত্রে জারি করল নিষেধাজ্ঞা৷ রিতিমতো ব্রিজের উপর বাস ফেলে বন্ধ করে দেওয়া হয় রাস্তা৷ আর তাতে লেখা রয়েছে লক ডাউন৷ বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ৷ বাইরে থেকে কেউ গ্রামে প্রবেশ করতে হলে নিতে হচ্ছে অনুমতি৷ কেবল ছাড় মিলছে পুলিশ, স্বাস্থ্য কর্মী ও অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্তদের৷


করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে এই উদ্যোগ নেয় চম্পকনগর পূর্ব বাজার সংলগ্ণ মহারাম সর্দার পাড়া এবং বলরাম ঠাকুর পাড়া হয়ে পরবর্তী প্রায় ১৪ টি গ্রামের মানুষ৷ হাওড়া নদীর উপর নির্মিত ব্রীজের উপর এই নাকা বসিয়ে প্রবেশের গতি পথ আটকে দেওয়া হয়েছে৷ সকলের স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ বলে জানান গ্রামবাসীরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top