News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : সামাজিক দূরত্ব বজায় রাখতে মহারাজগঞ্জ বাজারে মহকুমা শাসকের অভিযান
Image

করোনা : সামাজিক দূরত্ব বজায় রাখতে মহারাজগঞ্জ বাজারে মহকুমা শাসকের অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷করোনা ভাইরাস মোকাবেলায় সবচেয়ে বেশি জরুরি সামাজিক দূরত্ব বজায় রাখা৷ কিন্তু রাজ্যের বিভিন্ন বাজার গুলিতে ক্রেতা-বিক্রেতাদের ভিড়ের ফলে এই সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না৷ রাজধানীর বাজার গুলিতেও একই চিত্র পরিলক্ষিত হয়৷ তাই এইবার রাজধানীর বাজার গুলিতে ক্রেতা বিক্রেতারা যেন সামাজিক দূরত্ব বজায় রাখে তার জন্য অভিযানে নামে মহকুমা প্রশাসন৷ এইদিন মহকুমা প্রশাসনের পৃথক তিনটি টিম রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান চালায়৷ সদর মহকুমা শাসক অসিম সাহার নেতৃত্বে একটা টিম এইদিন মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায়৷

সদর মহকুমা শাসকের সাথে ছিলেন মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী এসোসিয়েশানের নেতৃত্বরা৷ এইদিন মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন দোকানের সামনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য একটি রেখা দিয়ে দেওয়া হয়৷ সদর মহকুমা শাসক অসিম সাহা জানান করোনা ভাইরাস মোকাবেলা করতে হলে সামাজিক দূরত্ব বজায় রাখতেই হবে৷ তার জন্য লক ডাউন, ১৪৪ ধারা জারি ও কারফিউ জারি৷ কিন্তু একাংশ ব্যবসায়ী চাইছে এই সুযোগকে কাজে লাগিয়ে অধিক ব্যবসা করার জন্য৷

আবার একাংশ ক্রেতা চাইছে বেশি করে সামগ্রী ক্রয় করে বাড়িতে মজুত করতে৷ ফলে বাজার গুলিতে ভিড় হচ্ছে৷ তাই সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য দোকান গুলির সামনে নির্দিষ্ট রেখা দিয়ে দেওয়া হচ্ছে৷ তিনি আরও জানান এইদিন মহকুমা প্রশাসনের তিনটি টিম রাজধানীর বিভিন্ন বাজার গুলিতে এই কাজ করছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top