News Flash

  • Home
  • Uncategorized
  • সমস্ত আদালতের অন্তর্বর্তী আদেশ ৩০ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে হাইকোর্ট
Image

সমস্ত আদালতের অন্তর্বর্তী আদেশ ৩০ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ করোনা ভাইরাসের জন্য সমস্ত অন্তর্বর্তী আদেশ ৩০ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে ত্রিপুরা হাইকোর্ট৷ শুক্রবার ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অকিল কুরেশি এবং বিচারপতি শুভাশিস তলাপাত্রের ডিভিশন বেঞ্চ এই আদেশ জারি করেছে৷


করোনা ভাইরাস নিয়ে বিচারাধীন মামলায় অন্তর্বর্তী আদেশ সংক্রান্ত একটি সুয়োমোটো মামলা গ্রহণ করে বিশেষ বেঞ্চ গঠন করেছে ত্রিপুরা হাইকোর্ট৷ এই মামলায় ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চ আদেশে বলেছে, করোনা ভাইরাসের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আদালতের কাজ কমানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল৷ কেবল জরুরি মামলার শুনানি হবে, ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল৷ শুধু ত্রিপুরা হাইকোর্ট নয়, ত্রিপুরার সমস্ত আদালতে এই আদেশ কার্যকর হবে৷ কিন্তু, এখন ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে লকডাউন ঘোষণা হয়েছে৷


আদালত রায়ে বলেছে, ২০ মার্চের আগে যে আদেশ জারি করা হয়েছিল তা নির্দিষ্ট সময় অতিক্রম হলে বাতিল হয়ে যাবে৷ সে-ক্ষেত্রে মামলাকারী এবং পক্ষভুক্তরা জটিলতার সম্মুখীন হবেন৷ তাই সংবিধানের ২২৬ এবং ২২৭ এবং সিআরপিসি ৪৮২ ধারা মোতাবেক নতুন আদেশ জারি করা হচ্ছে৷ আদালত ওই মামলার রায়ে বলেছে, ত্রিপুরা হাইকোর্ট-সহ সমস্ত আদালতের অন্তর্বর্তী আদেশ ৩০ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হচ্ছে৷ তেমনি সমস্ত জামিন এবং পেরোলের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে৷ তবে, জরুরি ভিত্তিতে আদালতে আবেদন জানানোর সুযোগ থাকব৷ সে মোতাবেক আদালত পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে৷


ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চ রেজিস্ট্রার জেনারেলকে সমস্ত আদালতে এই আদেশ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top