News Flash

  • Home
  • Uncategorized
  • ১৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে চিঠি মমতার
Image

১৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে চিঠি মমতার

কলকাতা, ২৬মার্চ (হি. স.): লকডাউন এর জন্য দেশের বিভিন্ন রাজ্যে আটকে রয়েছে বাংলার শ্রমিকরা। সেই শ্রমিকদের যথাযোগ্য খেয়াল রাখতে বলে সংশ্লিষ্ট ১৮ টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে চিঠি পাঠালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বিস্তারিত তথ্য দিয়ে যোগাযোগ করবেন রাজ্যের মুখ্য সচিব এমনটাও জানান মমতা।

করোনা আতঙ্কের জেরে দেশজুড়ে জারি হয়েছে লকডাউন। যা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। এই পরিস্থিতিতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াত করা সমস্যার। ফলে কাজের সূত্রে যাওয়া দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়েছে এ রাজ্যের শ্রমিকরা। এই কথা জানিয়ে এবং তাদের যথাযোগ্য খেয়াল রাখতে বলে ১৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বৃহস্পতিবার চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চিঠিতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে মমতা লেখেন, “লক ডাউন এর জন্য দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়েছে বাংলার শ্রমিকরা। এমনকি আপনার রাজ্যে শ্রমিকরাও আমাদের রাজ্যে আটকে পড়েছে। আপনি দয়া করে সেই আটকে পড়া শ্রমিকদের খাদ্য,বাসস্থান এবং চিকিৎসার খেয়াল রাখবেন।” আটকে পড়া শ্রমিকরা দলে ৫০ থেকে ১০০ জন আছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী আবেদন করেন সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় প্রশাসন যেন তাদের খুঁজে বার করে যথাযোগ্য পরিষেবা দেয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী এও জানান, এই রাজ্যে যে সমস্ত ভিন রাজ্যের শ্রমিকরা আটকে পড়েছে তাদের খেয়াল রাখবে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের মুখ্য সচিব বিস্তারিত তথ্য নিয়ে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন বলেও চিঠিতে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন, তামিলনাড়ু,  ওডিশা, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র, কেরল, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখন্ড, দিল্লি, ঝারখন্ড, রাজস্থান, বিহার, গোয়া, গুজরাট, ছত্তিশগড়, অন্ধ্র প্রদেশ এবং উত্তরপ্রদেশ এই ১৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে চিঠি লেখেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top