News Flash

Image

এডি নগরে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ রাজধানীর এডিনগর থানাধীন নাগেরজলা এলাকায় গতকাল গভীর রাতে একটি দোকানের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত করেছে চোরের দল৷ মানস কুমার দেব নামে দোকানের মালিক জানান, খাতা, কলম, গিফট আইটেম সহ বেশ কিছু জিনিষপত্র নিয়ে গেছে চোরেরা৷ দোকানের ভিতর থেকে ফ্রীজটি বের করে নিয়ে যাবাার চেষ্টা করেছে৷

তবে, সফল হয়নি৷ দোকান মালিক অভিযোগ করেছেন পুলিশ টহলে না থাকার কারণেই এই ঘটনাটি ঘটেছে৷ এর আগেও ওই এলাকায় দোকানপাটে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে৷ এলাকায় পুলিশী পাহাড়া ও টহলদারী বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top