News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আতঙ্কের মাঝেই নেশা ব্যপারীদের দৌরাত্ম্য, বিশালগড়ে কফ সিরাপসহ ধৃত দুই
Image

করোনা আতঙ্কের মাঝেই নেশা ব্যপারীদের দৌরাত্ম্য, বিশালগড়ে কফ সিরাপসহ ধৃত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ গোটা দেশজুড়ে লকডাউন চলাকালে নেশা কারবারীদের দৌরাত্ম্য থেমে নেই৷ বিশালগড় থানার পুলিশ বুধবার নেশাজাতীয় এসকফ সহ দুজনক গ্রেপ্তার করেছে৷ তাদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে৷ অপর একজনকে পুলিশ খঁুজছে৷
লকডাউন চলাকালে কোন ধরনের বেআইনী কাজকর্ম বরদাস্ত করবে না পুলিশ৷ আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে আরক্ষা প্রশাসন৷ পুলিশী কঠোর মনোভাবের মধ্যেও একাংশ নেশাকারবারী নেশা কারবার অব্যাহত রেখেছে৷

বুধবার সকালে বিশালগড় এসডিএম অফিসের সামনে এক বাইক চালককে বাইক সহ আটক করে পুলিশ৷ তার নাম দীপ্তনু দেবনাথ৷ তার পকেট থেকে দুই বোতলড এসকফ নেশাজাীয় সিরাপ উদ্ধার করা হয়৷ জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে বিশালগড়ের কামথানা রোডে নরেশ সাহার মোদির দোকান থেকে সে এসকফ সংগ্রহ করেছে৷ পুলিশ যথারীতি নরেশ সাহার বাড়িতে হানা দেয়৷

খোঁজাখঁুজি করে তার দোকানে নেশা সামগ্রী পাওয়া যায়নি৷ পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে নেতাজীনগর রোডের ক্ষিতিশ দেবনাথের ভাঙ্গাচোরার সামগ্রীর দোকানে মুদি দোকানের মালিক নরেশ সাহা নেশা জাতীয় সামগ্রী মজুত রেখে বিক্রি করছে৷ সেই খবরের ভিত্তিতে পুলিশ ক্ষিতিশ দেবনাথের ভাঙ্গাচোরার সামগ্রীর দোকানে তল্লাসী চালিয়ে ১৬০ বোতল এসকফ উদ্ধার করেছে৷ আটক করা হয় ক্ষিতিশ দেবনাথকেও৷ ততক্ষণে নরেশ সাহা দোকন বন্ধ করে গা ঢাকা দেয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top