News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউনে পুলিশের বাড়াবাড়ি
Image

লকডাউনে পুলিশের বাড়াবাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ রাজ্যে লকডাউনে পুলিশ সম্ভবত বাড়াবাড়িই করল৷ কারণ বহু নিরীহ মানুষ, এমনকি ফল বিক্রেতা থেকে শুরু করে ওষুধ ব্যবসায়ীও পুলিশের রক্তচক্ষুর শিকার হয়েছেন৷ চিকিৎসকদের দেয়া ব্যবস্থাপত্র হাতে নিয়েও মার খেয়েছেন রোগীর আত্মীয়রা৷ লকডাউনে পুলিশ কঠোর হাতে মোকাবিলা করতে গিয়ে কার্য্যত রাজ্যবাসীকে আতঙ্কিত করল৷ করোনা আতঙ্কে জুবুথুবু গোটা রাজ্য, পুলিশের মারমুখী ভূমিকায় ভীষণ অসহায় হয়ে পড়েছেন বলেই মনে করা হচ্ছে৷ তবে, পরিস্থিতি মোকাবেলায় আরও নরম মনোভাব নেওয়ার জন্য নির্দেশ দিলেন মুখ্যসচিব৷


আগরতলায় আজ সকাল থেকেই পুলিশ কঠোর মনোভাব নিয়ে রাস্তায় নামে৷ অপ্রয়োজনে কেউ বাড়ির বাইরে এসেছেন বুঝলেই লাঠি দিয়ে মারধর করেছে৷ বেশ কিছু স্থানে কিছু যুবককে কান ধরে ওঠবোস করানো হয়েছে৷ মহারাজগঞ্জ বাজারে পুলিশের মারমুখি আচরণে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন৷ শুধু তা-ই নয়, বিশেষ প্রয়োজনে বাজারে কিংবা ওষুধের দোকানে যেতেও মানুষ ভয় পাচ্ছেন৷ কিছু কিছু স্থানে পুলিশ সাংবাদিকদেরও হয়রানি করেছে৷


এ-বিষয়ে স্বাস্থ্যসচিব বলেন, পুলিশ কিছুটা বাড়াবাড়ি করেছে, তা অস্বীকার করার সুযোগ নেই৷ তাই, ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমারকে টাস্ক ফোর্সকে আরও নরম মনোভাব নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব৷ কারণ, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে গিয়ে কাউকে আতঙ্কিত করা ত্রিপুরা সরকারের উদ্দেশ্য নয়৷ স্বাস্থ্য সচিব বলেন, ত্রিপুরায় সমস্ত বাজার, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান, ওষুধের দোকান খোলা রাখার জন্য বলা হয়েছে৷ সে-ক্ষেত্রে পুলিশ অযথা কঠোর হতে পারবে না৷ তিনি আশা প্রকাশ করে বলেন, আগামীকাল থেকে এমন পরিস্থিতি হবে না৷ শুধু তা-ই নয়, সংবাদ মাধ্যমের ওপর কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি৷ পুলিশকে তা বুঝতে হবে৷


আগামীকাল থেকে জনগণের সাথে কঠোরভাবে বলপ্রয়োগে লাগাম টানার নির্দেশ দিয়েছেন তিনি৷ মূলত, বুধবার লকডাউনে আগরতলায় অনেক সাধারণ মানুষ পুলিশের হাতে মার খেয়েছেন৷ এতে অনেকক্ষেত্রে নিরীহ মানুষও পুলিশের রোষের শিকার হয়েছেন৷ তাই টাস্ক ফোর্সকে সংযত আচরণের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব, জানান স্বাস্থ্যসচিব৷


প্রধানমন্ত্রীর আবেদনকে উপেক্ষা করে রাস্তায় যারা বেরিয়েছিল তাদেরকে কঠোর হস্তে দমন করল উত্তর জেলার কদমতলা ও চুড়াইবাড়ি থানার পুলিশ৷ লকডাউনের দিনে যত্রতত্র আড্ডা, দোকানপাট খুলে বসা , ঘর ছেড়ে বের হওয়ার ফল ভোগ করতে হলো অনেককেই৷ কদমতলা ব্লক এলাকায় সতর্ক পুলিশ৷ চুড়াইবাড়ি ও কদমতলা থানা এলাকার বিভিন্ন স্থানে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়৷ বলতে গেলে ২১ দিনের লগআউটের প্রথম দিনে মারমুখী ভঙ্গিমায় পুলিশ৷ ঘর ছেড়ে না বের হওয়ার আবেদন৷ ঘর ছেড়ে বের হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷ যার ফল স্বরূপ খেতে পারেন পুলিশের লাঠিচার্জ৷


অপরদিকে রাজ্যের বিকল্প ২০৮ নং কুকিতল সাব্রুম ও কুকিতল তারকপুর সড়কটি সম্পূর্ণরূপে সিল করে দিয়েছে কদমতলা থানার পুলিশ৷ সিল করে দেওয়া হয়েছে চুড়াইবাড়ি থানাধীন ত্রিপুরা অসাম সংযোগী ছোট রাস্তা গুলি৷ একমাত্র ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়ক দিয়ে পন্যবাহী লড়ি রাজ্যে প্রবেশ হচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top