News Flash

  • Home
  • Uncategorized
  • সিল করা হয়েছে অসমের সাথে যুক্ত দুটি বিকল্প সড়ক
Image

সিল করা হয়েছে অসমের সাথে যুক্ত দুটি বিকল্প সড়ক

নিজস্ব প্রতিনিধি, চোরাইবাড়ি, ২৩ মার্চ৷৷ গোটা রাজ্যেই ইন্দো-বাংলা সীমান্ত সিল হয়েছে তার সাথে দুটি বিকল্প সড়ক-যেগুলি আসামের সাথে যোগাযোগ বহন করত এন এইচ ২০৮ সাব্রুম কুকিতল সড়ক ও তারকপুর ককিতল সড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে৷ রাতের আধারে উত্তর জেলার প্রবেশদ্বার চুড়াইবাড়ি ও কদমতলা থানা এলাকায় বহির্র্রজ্য থেকে ছাত্র-ছাত্রী কিংবা কর্মরত যুবকরা বহির্র্রজ্য থেকে রাজ্যে আসছে৷


কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সেই সকল ব্যক্তির শরীরে করোনা ভাইরাস আছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষার ব্যপারে তেমন তৎপর পরিলক্ষিত হচ্ছে না৷ তা নিয়ে স্থানীয় জনমনে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে৷ তার সাথে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও গুজব ছড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন কলতলা থানার ওসি কৃষ্ণধন সরকার ও চুরাইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস৷ যেহেতু কদমতলা ও চুরাইবাড়ি এলাকাটি সীমান্ত এলাকা তাই বাড়তি সতর্ক বার্তা গ্রহণ করা হয়েছে৷ আগামী ৩১ মার্চ পর্যন্ত ২০৮ নং কুকিতল সাব্রুম বিকল্প জাতীয় সড়ক ও তারকপুর কুকিতল সড়কের নাকা পয়েন্ট সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে কদমতলা থানার পুলিশ প্রশাসন৷


অপরদিকে ৮নং আসাম আগরতলা জাতীয় সড়কটি উন্মুক্ত থাকলেও কোন বাস চলাচল করেছে না৷ শুধু পণ্যবাহী লরি ও ছোট ছোট ব্যক্তিমালিকানাধীন গাড়ি রাজ্য প্রবেশ করছে৷ আর সেই সকল গাড়িগুলি রাজ্যে প্রবেশ ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের একটি টিম ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top