News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় ৭৪ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন, বিধানসভায় তথ্য
Image

ত্রিপুরায় ৭৪ শতাংশ মানুষ গ্রামে বসবাস করেন, বিধানসভায় তথ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ ত্রিপুরায় প্রায় ৭৪ শতাংশ মানুষ গ্রামে বাস করেন৷ আজ বিধানসভায় বিরোধী বিধায়ক তপন চক্রবর্তীর প্রশ্ণের জবাবে ২০১১ জনগণনার তথ্য অনুসারে এই তথ্য উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ সাথে তিনি আরও জানিয়েছেন, ত্রিপুরার গ্রামাঞ্চলে বসবাসকারী পরিবারের মাথাপিছু মাসিক গড় খরচ ১১৯৪.১৪ টাকা


এদিন জিষ্ণু দেববর্মা বলেন, গ্রামাঞ্চলে বসবাসকারী পরিবারের মাথাপিছু গড় মাসিক যায় নিরূপণ করা হয় না৷ ৬৮তম জাতীয় নমুনা সমীক্ষার ২০১১-১২ তথ্য অনুসারে ত্রিপুরার গ্রামাঞ্চলে বসবাসকারী পরিবারের মাথাপিছু গড় খরচ ১১৯৪.১৪ টাকা৷ সাথে তিনি আরও জানান, শহরাঞ্চলেও বসবাসকারী পরিবারের মাথাপিছু গড় মাসিক যায় নিরূপণ করা হয় না৷ জাতীয় নমুনা সমীক্ষার তথ্য অনুসারে শহরাঞ্চলে বসবাসকারী পরিবারের মাথাপিছু মাসিক গড় খরচ ১৯৯৬.৬৬ টাকা৷


প্রসঙ্গত, উত্তর-পূর্বাঞ্চলের প্রান্তিক রাজ্য হিসেবে পরিচিত ত্রিপুরা৷ ভৌগোলিকগত অবস্থানের কারণে এখনো গোটা দেশের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে৷ স্বাভাবিকভাবেই অর্থনৈতিক দিক দিয়ে এই রাজ্য পিছিয়ে পড়া রাজ্যের সারিতে আসবে, তাতে অস্বীকার করার কোন উপায় নেই৷ তবে, এখন ত্রিপুরা অর্থনৈতিক দিক দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে৷ তাতে সফলতা মিলবে বলে আশা করা যায়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top