News Flash

  • Home
  • Uncategorized
  • ৫১১.৪১ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ
Image

৫১১.৪১ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ রাজ্যে ২০২০-২১ অর্থ বছরের জন্য ১৯,৮৯১.৬০ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে৷ এবারের বাজেটে ২০১৯-২০ অর্থ বছরের সংশোধিত বাজেটে বরাদ্দের তুলনায় ১৩.৪৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে৷ উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা শুক্রবার এই বাজেট পেশ করে বলেন, বাস্তববাদী এবং উন্নয়নের দিশা নির্ণয়ে সহায়ক হবে এই বাজেট৷ তবে, ঘাটতি রয়েছে ৫১১.৪১ কোটি টাকা৷ তাঁর দাবি, কর সংগ্রহ এবং আর্থিক শৃঙ্খলার মাধ্যমে ঘাটতি পূরণ করা হবে৷ তিনি বলেন, এবারের বাজেটে ১৯টি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে৷ সাথে তিনি দাবি করেন, বাজেটে কোনও নতুন কর আরোপ করা হয়নি৷


অর্থমন্ত্রী বলেন, গত দুই বছর যাবৎ ত্রিপুরা ২৩ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধির হার বজায় রাখতে সক্ষম হয়েছে৷ সে-জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, জিএসটি পরিধি প্রায় ৫০ শতাংশ বাড়ানো হয়েছে৷ কর ফাঁকি দেওয়া বন্ধ করার জন্য ও সঠিকভাবে কর সংগ্রহে ট্যাক্স ইন্টেলিজেন্স ইউনিট গঠন করা হয়েছে৷ সাথে তিনি বলেন, কর জমা দেওয়ার ক্ষেত্রে কর প্রদানকারীদের সহায়তা ও পরামর্শ দান ও সচেতনতা মূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ তাঁর দাবি, পেট্রোপণ্য ও মদের ওপর সরকার উপযুক্ত হারে ভ্যাট বসিয়েছে এবং রাজ্যে রাস্তা উন্নয়ন সেস ও ত্রিপুরা ইলেকট্রিসিটি ডিউটি চালু করা হয়েছে৷


অর্থমন্ত্রী আজ বলেন, ২০২০-২১ অর্থ বছরের বাজেটে নতুন কোনও কর-এর প্রস্তাব রাখা হয়নি৷ তবে এই অর্থ বছরের কর বাবদ রাজস্ব সংগ্রহ বৃদ্ধি করা হবে মূলত উপযুক্ত কর ব্যবস্থাপনার মাধ্যমে৷ এদিন অর্থমন্ত্রী বিধানসভায় ২০২০-২১ অর্থ বছরে বাজেটে সম্ভাব্য প্রাপ্তি ও ব্যয়ের চিত্র তুলে ধরেন৷ তিনি জানান, বাজেটে রাজ্যের নিজস্ব কর বাবদ রাজস্ব সংগ্রহের পরিমাণ ২,৪৩৯ কোটি টাকা ধরা হয়েছে৷ তা ২০১৯-২০ অর্থ বছরের সংশোধিত বাজেট বরাদ্দের তুলনায় ১১.৬১ শতাংশ বেশি হবে৷


অর্থমন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থ বছরের বাজেটে মোট প্রাপ্তির পরিমাণ প্রায় ১৯,৮৩০.১৯ কোটি টাকা ধরা হয়েছে৷ তেমনি ব্যয়ের পরিমাণ ১৯,৮৯১.৬০ কোটি টাকা ধরা হয়েছে৷ এই ব্যয়ের মধ্যে ১৭,২৫২ কোটি টাকা রাজস্ব সংক্রান্ত ব্যয় এবং ২,৬৩৯.৪৮ কোটি টাকা মূলধনী খাতে ব্যয়ও অন্তর্ভুক্ত রয়েছে৷ তাঁর দাবি, এই বাজেটের সাথে আমরা এক নতুন অধ্যায়ের সুচনা করতে চলেছি৷ জনজাতি ও তফশিলি জাতির জন্য আলাদা বাজেট বরাদ্দ রাখা হয়েছে৷ জনগণের কাছ থেকে মতামত সংগ্রহ করেই এই বাজেট বরাদ্দ করা হয়েছে৷


এদিকে, এবার বাজেটে ১৯টি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী৷ তাছাড়া ১৫টি দফতরের বরাদ্দ গত বাজেটের তুলনায় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি৷
বাজেটে মহিলাদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে৷ এছাড়া বাজেট অধিবেশনের প্রথম দিনে ২০১৯-২০ অর্থ বছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করছেন তিনি৷ পাশাপাশি গত পাঁচ বছরের অতিরিক্ত খরচের হিসাব পেশ করা হয়েছে বিধানসভায়৷


বিধানসভায় করোনা ভাইরাসের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্যকর্মীরা ইনফ্রারেড থামর্োমিটার দিয়ে সকলকে পরীক্ষা করেছেন৷ রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর ইতিমধ্যে বিজেপি-আইপিএফটি জোট সরকার গত দুটি বাজেট ঘাটতিহীন পেশ করেছে৷ ধারণা করা হচ্ছে, ২০২০-২১ অর্থ বছরের বাজেটও ঘাটতিহীন পেশ করবেন উপমুখ্যমন্ত্রী৷


আজ বিধানসভা অধিবেশন শুরু হওয়ার আগে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব-সহ প্রত্যেক সদস্যকে করোনা ভাইরাসের সংক্রমণমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ বিধানসভায় প্রবেশের আগে অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ার ব্যবস্থা করা হয়েছে৷ এবার বাজেটে ত্রিপুরা সরকার মহিলাদের অধিক গুরুত্ব দিয়েছে৷ গর্ভবতী মায়েদের পুষ্টি, সুকলগুলিতে ছাত্রীদের স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে প্রদান করার ঘোষণা রয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top