News Flash

  • Home
  • Uncategorized
  • এডহক শিক্ষকদের দফায় দফায় আন্দোলন প্রতিহত করতে পুলিশের ছুটল কালঘাম
Image

এডহক শিক্ষকদের দফায় দফায় আন্দোলন প্রতিহত করতে পুলিশের ছুটল কালঘাম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ চাকরীর নিশ্চিয়তার দাবিতে আজ বুধবার ফের অ্যাডহক শিক্ষকরা দফায় দফায় আন্দোলনে নেমেছেন৷ আগরতলার সিটি সেন্টারের সামনে থেকে প্রতিবারই পুলিশ তাঁদের গ্রেফতার করে নিয়ে গেছে৷ তাঁদের এই ধারাবাহিক আন্দোলনে পুলিশও হাঁফিয়ে উঠেছে বলে মনে হচ্ছে৷


করোনা ভাইরাসের সতর্কতা হিসেবে বড় জমায়েত বন্ধ রাখার জন্য ত্রিপুরা সরকার ১৪৪ ধারা জারি করেছে৷ ফলে, গতকাল অ্যাডহক শিক্ষকদের গণ-অবস্থান থেকে তুলে দেয় পুলিশ৷ তাঁদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পুলিশ লাইনে৷ গতকাল পুলিশ ৭২৪ জন আন্দোলনকারী শিক্ষককে গ্রেফতার করেছিল৷ এতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল৷ অ্যাডহক শিক্ষকরা পুলিশের ওই পদক্ষেপে পশ্চিম থানা ঘেরাও করেন৷ অবশ্য পুলিশ শিক্ষকদের বিনা শর্তে মুক্তি দেওয়ায় গতকাল আন্দোলন থেমে গিয়েছিল৷


কিন্তু আজ ফের অ্যাডহক শিক্ষকরা আন্দোলনমুখী হন৷ তাতে প্রথমে পুলিশের পক্ষ থেকে শিক্ষকদের কাছে আন্দোলন ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়েছিল৷ কিন্তু তাঁরা রাজি না হওয়ায় তাঁদের গ্রেফতার করে পুলিশ৷ এদিন তাঁদের গ্রেফতারের সময় পুলিশের সাথে ধস্তাধস্তিও হয়েছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top