News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা ভাইরাস : ভয়ের কারণ নেইসতর্ক থাকুন, অভয় দিলেন মুখ্যমন্ত্রী
Image

করোনা ভাইরাস : ভয়ের কারণ নেইসতর্ক থাকুন, অভয় দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতল, ১২ মার্চ৷৷ করোনা ভাইরাস নিয়ে দুশ্চিন্তার কোন প্রয়োজন নেই৷ কারণ, ত্রিপুরায় এখনো কেউ ওই মরণব্যাধিতে আক্রান্ত হননি৷ শুধু তাই নয়, বাইরে থেকে এসে কোন আক্রান্ত রোগী ত্রিপুরায় রয়েছেন এমন পাওয়া যায়নি৷ তবে, সতর্ক থাকা খুবই জরুরি৷ শুক্রবার রাতে সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এইভাবেই সকলকে অভয় দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাথে তিনি জানিয়েছেন, ত্রিপুরায় এপিডেমিক ডিজিজ এক্ট ১৮৯৭ লাগু করা হয়েছে৷ তাতে, ওই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে স্বাস্থ্য কর্মীদের ২৪ ঘন্টা চিকিৎসা কাজে নিয়োজিত থাকবেন৷ তাছাড়া, যেকোন সভা, সমাবেশ, মিছিল, মেলা ইত্যাদি ওই আইনের ক্ষমতাবলে বন্ধ কিংবা স্থগিত রাখা যাবে৷
এদিন তিনি বলেন, করোনা ভাইরাস-র জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা গোটা বিশ্বে মহামারী ঘোষণা করেছে৷ ত্রিপুরায় ২৮ জানুয়ারি থেকে করোনা ভাইরাস-র জন্য নজরদারি চালানো হচ্ছে৷ ত্রিপুরায় সমস্ত পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে৷ তাঁর দাবি, বর্তমানে জি বি হাসপাতালে করোনা ভাইরাসের সমস্ত পরীক্ষা করা হচ্ছে৷ এর জন্য রক্তের নমুনা বাইরে পাঠানোর কোন প্রয়োজন নেই৷ তাঁর কথায়, ইতিমধ্যে চারটি স্থান চিহ্ণিত করা হয়েছে৷ ওই রোগের প্রাদুর্ভাব দেখা দিলে আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হবে সেখানে৷


তিনি বলেন, এখন পর্যন্ত ৩৭ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হয়েছিল৷ তারা সকলেই ত্রিপুরার বাইরে থেকে এসেছিলেন৷ কিন্তু, সমস্ত পরীক্ষার পর তারা করোনা ভাইরাসে আক্রান্ত নন বলে প্রমাণিত হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় ওই রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার কোন প্রয়োজন নেই৷ তবে, সতর্ক থাকতে হবে৷ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সর্দি, কাশি, জ্বর হলে চিকিৎসকদের সংস্পর্শে যেতে হবে৷ শুধু তাই নয়, কোন রকম রোগ জীবাণু যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে৷


এদিন তিনি বলেন, আজ থেকে ত্রিপুরায় এপিডেমিক ডিজিজ এক্ট ১৮৯৭ লাগু করা হয়েছে৷ ওই আইনের কারণে, স্বাস্থ্য কর্মীরা চিকিৎসা প্রদানে বাধ্য থাকবেন৷ রোগের প্রাদুর্ভাব দেখা দিলে ২৪ ঘন্টা স্বাস্থ্য কর্মীরা চিকিৎসায় নিয়োজিত থাকবেন৷ তিনি সতর্ক করে বলেন, করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানো হলে ওই আইনের অন্তর্গত কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ তাই মুখ্যমন্ত্রীর পরামর্শ, করোনা ভাইরা নিয়ে গুজব ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না৷ এদিন তিনি সাফ জানিয়েছেন, ত্রিপুরায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তাই সুকল, কলেজ বন্ধ রাখার এখনো কোন প্রয়োজনীয়তা পড়েনি৷ সাথে তিনি যোগ করেন, আগামী শুক্রবার থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে৷ ওই অধিবেশনে বিশেষ কোন সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বনের প্রয়োজনীয়তা রয়েছে কিনা তা পরিষদীয় মন্ত্রী বিধানসভার অধ্যক্ষ এবং বিজনেস অ্যাডভাইসারি কমিটির সাথে বৈঠক করে পদক্ষেপ নেবেন৷


এদিকে, আজ করোনা ভাইরাস নিয়ে তিনদিনব্যাপী চিকিৎসকদের কর্মশালা সমাপ্ত হয়েছে৷ তাতে, ত্রিপুরা সরকার, ওএনজিসি, বিএসএফ-র মোট ১৭০ জন চিকিৎসক অংশ নিয়েছিলেন৷ এছাড়া, করোনা ভাইরাসের ট্রিটমেন্ট প্রটোকল সমস্ত চিকিৎসকদের মধ্যে সরবরাহ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন৷ এদিন তিনি ত্রিপুরাবাসীকে অভয় দিয়ে বলেন, করোনা ভাইরাস নিয়ে নিশ্চিন্তে থাকুন৷ তবে, সতর্কতা অবলম্বন করে চলুন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top