News Flash

  • Home
  • Uncategorized
  • চা শ্রমিকদের সমস্যা নিয়ে কমিশনারকে ডেপুটেশন
Image

চা শ্রমিকদের সমস্যা নিয়ে কমিশনারকে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ কর্মহীন হয়ে পড়ছেন চা শ্রমিকরা৷ কিন্তু শ্রম কমিশনার সমস্যা শুনতেই চাইছেন না৷ তাই আজ বিনা অনুমতিতে বলপূর্বক শ্রম কমিশনার কার্যালয়ে ডেপুটেশন প্রদান করেছে ত্রিপুরা চা মজদুর ইউনিয়ন৷


ইউনিয়নের সভাপতি প্রাক্তন বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, বহুবার চিঠি দিয়ে শ্রম কমিশনারের সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছি৷ কিন্তু, তিনি সময় দিচ্ছেন না৷ এমন-কি ব্যস্ততার জন্য সময় দিতে পারবেন না সেই সৌজন্যতাও দেখাচ্ছেন না তিনি৷ তাই, আজ বিনা অনুমতিতে বলপূর্বক ডেপুটেশনের সিদ্ধান্ত নিয়েছি৷ আমাদের সমস্যা শুনতে না চাইলে ঘেরাও করার মনস্থ করেছি৷ বৃহস্পতিবার তিনি বলেন, ৪টি চা বাগান পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে৷ ওই চা বাগানগুলি ত্রিপুরা সরকার দায়িত্ব নিক, আমরা চাইছি৷ পাশাপাশি, চা শ্রমিক ও অন্যান্যদের মজুরি বৃদ্ধির দাবি জানাচ্ছি৷

তাঁর কথায়, চা বাগান থেকে রবার বাগানে রূপান্তর বন্ধ হোক, এতে সরকারের হস্তক্ষেপ খুবই প্রয়োজন৷ তাছাড়া, চা শ্রমিকদের আবাসন সংস্কারের প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে৷ তিনি বলেন, চা শ্রমিকদের চিকিৎসা খরচ, সন্তানদের পড়াশুনা-সহ অন্যান্য সমস্যা সমাধানে ত্রিপুরা সরকারের কাছে দাবি জানাচ্ছি৷ ওই সমস্ত দাবি দীর্ঘদিন ধরে শ্রম কমিশনারকে জানানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, আক্ষেপ করে বলেন তিনি৷


তিনি জানান, শ্রম কমিশনারের অবর্তমানে যুগ্ম শ্রম কমিশনারের সাথে দেখা করে সমস্ত সমস্যা তুলে ধরা হয়েছে৷ অবিলম্বে সমস্যা সমাধানে আন্তরিক উদ্যোগের দাবি জানানো হয়েছে৷ তিনি বলেন, চা শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছেন, অথচ সরকারের কোনও ভূমিকা থাকবে না, তা মোটেও গ্রহণযোগ্য নয়৷ তিনি মনে করেন, তাঁদের সমস্ত দাবি ত্রিপুরা সরকার বিবেচনা করবে৷ নইলে আন্দোলনের হুমকি দিয়েছেন বীরজিৎ সিনহা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top