News Flash

  • Home
  • Uncategorized
  • চুড়াইবাড়িতে মহিলার মৃতদেহ উদ্ধার
Image

চুড়াইবাড়িতে মহিলার মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১২ মার্চ৷৷ এক মহিলার মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য উত্তরের চুড়াইবাড়ি এলাকায়৷ ঘটনা আসাম- আগরতলা জাতীয় সড়কের পাশে চুড়াইবাড়ি এসটি পাড়া সংলগ্ণ স্থানে৷ প্রথমে ঐ মহিলার পরিচয় পাওয়া না গেলেও পরে জানা যায় মহিলার নাম মালতি মুন্ডা(৫০) ৷ বাড়ি বিশালগড়ের কোনাবনে৷


দীর্ঘ দুই বছর যাবত উত্তরের চুড়াইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতের খাদিমপাড়া ৩নং ওয়ার্ডের বাসিন্দা অনিল রুদ্রপাল(৬০) পেশায় কাঠমিস্ত্রি তার বাড়িতে থাকত৷ সম্পর্কে ওই মৃত মহিলা উনার নাতিন হন৷ ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে চুড়াইবাড়ি থানার এসআই বিনোদ দেববর্মাও এএসআই বিষ্ণুপদ ঘোষ সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হন৷

এসআই বিনোদ দেববর্মা জানান মৃত ঐ মহিলা হোলির দিন থেকেই প্রচন্ড মদমত্ত অবস্থায় ছিল৷ পুলিশের প্রাথমিক ধারণা প্রচন্ড মদ্যপানের কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে৷ তবে ময়না তদন্তের পরই আসল রহস্য বেরিয়ে আসবে৷ বর্তমানে মৃত মহিলাকে কদমতলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top