News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলে সংক্রমিত আরও দু’জন, ভারতে আক্রান্ত বাড়ছেই
Image

কেরলে সংক্রমিত আরও দু’জন, ভারতে আক্রান্ত বাড়ছেই

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): ভারতে করোনাভাইরাসে সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে| কেরলে আরও দু’জনের শরীরে করোনাভাইরাসের সন্ধান মিলেছে| মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কেরলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ১২, বুধবার সকালে আক্রান্তের সংখ্যা ১৪-তে পৌঁছেছে| মঙ্গলবার রাতে কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা জানিয়েছেন, কেরলে আরও দু’জনের শরীরে কোভিড-১৯-এর সন্ধান মিলেছে| গত ৭ মার্চ ইতালি থেকে কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিল ৩ বছরের শিশু| ওই শিশু করোনা-সংক্রমিত ছিল| ওই শিশুর বাবা-মায়ের শরীরেও করোনাভাইরাসের সন্ধান মিলেছে| সবমিলিয়ে কেরলে এখনও পর্যন্ত কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪|

মরুরাজ্য রাজস্থানেও করোনাভাইরাসে আক্রান্তের সন্ধান মিলেছে| এই প্রথম করোনা-হানার শিকার হয়েছে রাজস্থান| রাজস্থানের রাজধানী জয়পুরে ৮৫ বছরের এক বৃদ্ধের শরীরের নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে| গত ২৮ ফেব্রুয়ারি দুবাই থেকে জয়পুরে এসেছিলেন ওই বৃদ্ধ| তাঁর শরীরের মারণ এই ভাইরাসের সন্ধান মিলেছে| ওই রোগীকে সওয়াই মান সিং হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে|

বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (ভারত সরকার) পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ জন| কেরলের ৮ জন, একজন রাজস্থান এবং একজন দিল্লি| গোটা দেশে আক্রান্তের সংখ্যা ৬০| যদিও বেসরকারি মতে, আক্রান্তের সংখ্যা ৬০-এরও বেশি|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top