News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যসভা নিৰ্বাচন : বিজেপি জোট প্রার্থী বিশ্বজিৎ দৈমারির মনোনয়ন দাখিল
Image

রাজ্যসভা নিৰ্বাচন : বিজেপি জোট প্রার্থী বিশ্বজিৎ দৈমারির মনোনয়ন দাখিল

গুয়াহাটি, ১১ মার্চ (হি.স.) : বড়োল্যান্ড পিপলস ফ্ৰন্ট (বিপিএফ)-এর নেতা বিশ্বজিৎ দৈমারি বুধবার রাজ্যসভা নিৰ্বাচনের জন্য মনোনয়ন দাখিল করেছেন। অসম বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল, নেডা-র আহ্বায়ক তথা মন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা, শরিক দুই দল অগপ ও বিপিএফ সভাপতি যথাক্রমে মন্ত্রী অতুল বরা এবং বিটিসি-প্রধান হাগ্রামা মহিলারিকে সঙ্গে নিয়ে আজ বিধানসভার সচিবের হাতে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন বিশ্বজিৎ। সঙ্গে ছিলেন বিজেপি-র প্রদেশ সভাপতি রঞ্জিতকুমার দাসও।

রাজ্যের ক্ষমতাসীন বিজেপি-অগপ-বিপিএফ জোট সংখ্যাগরিষ্ঠ থাকায় দৈমারির বিজয় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। এর আগেও বিশ্বজিৎ দৈমারি রাজ্যসভার সদস্য হিসবে কার্যনিৰ্বাহ করেছেন।

এদিকে ২৬ মাৰ্চ অনুষ্ঠেয় রাজ্যসভা নিৰ্বাচনের জন্য অসমে আজ নয়জন প্ৰাৰ্থী তাঁদের মনোনয়নপত্ৰ সংগ্ৰহ করেছেন। অন্যদিকে বরিষ্ঠ সাংবাদিক অজিতকুমার ভূঞাকে বিরোধী কংগ্ৰেস এবং এআইইউডিএফ যৌথ সমর্থিত প্ৰাৰ্থী হিসেবে ঘোষণা করেছে।

প্রসঙ্গত রাজ্যসভার নিৰ্বাচনের জন্য মনোনয়ন দাখিলের শেষ দিন ১৩ মাৰ্চ। ১৬ মাৰ্চ মনোনয়নপত্ৰ পরীক্ষা করা হবে। মনোনয়ন প্ৰত্যাহারের অন্তিম দিন ১৮ মাৰ্চ। ২৬ মাৰ্চ সকাল ৯:০০টা থেকে বিকেল ৪:০০টা পর্যন্ত ভোট গ্ৰহণ সম্পন্ন হবে।

এদিকে অসম থেকে রাজ্যসভার একটি আসনে বিজেপি প্ৰাৰ্থী করেছে প্রাক্তন কংগ্রেস সাংসদ ভূবনেশ্বর কলিতাকে। বিজেপি-র কেন্দ্ৰীয় নেতৃত্ব প্ৰকাশিত প্ৰথম প্ৰাৰ্থী তালিকায় ভূবনেশ্বর কলিতার নাম রয়েছে। দীৰ্ঘদিন কংগ্ৰেসে নেতৃত্ব দিয়েছেন ভুবনেশ্বর। তিনি কংগ্ৰেস টিকিটে রাজ্যসভার সদস্য ছিলেন চারবার।

গত লোকসভা নিৰ্বাচনে মঙ্গলদৈ আসনে কংগ্ৰেসের প্ৰাৰ্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি-র দিলীপ শইকিয়ার কাছে পরাজিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে গত বছরের ৫ আগস্ট কংগ্রেস থেকে পদত্যাগ করে ৯ আগস্ট (২০১৯) দিল্লিতে ভারতীয় জনতা পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছিলেন অসমের প্রবীণ কংগ্রেস নেতা, নিখিল ভারত কংগ্রেস নেতা, টানা দশ বছর দলের প্রদেশ সভাপতি, চারবারের সাংসদ, রাজ্যের একবারের মন্ত্রী বছর ৬৯-এর ভূবনেশ্বর কলিতা।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top