News Flash

  • Home
  • Uncategorized
  • আইনজীবীর মৃত্যুর প্রতিবাদে মিছিল মায়ের পাশে থাকার আশ্বাস মন্ত্রীর
Image

আইনজীবীর মৃত্যুর প্রতিবাদে মিছিল মায়ের পাশে থাকার আশ্বাস মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ তরুণ আইনজীবী ভাস্কর দেবরায় মৃত্যুতে শোকাহত আইনজীবী মহল৷ রবিবার আগরতলায় একটি মোমবাতি মিছিল সংগঠিত করেছেন আইনজীবীরা৷ বরিষ্ট আইনজীবী পুরোষুত্তম রায়বর্মণ এদিন অভিযোগ করেছেন পূর্ব থানার পুলিশের বিরুদ্ধে৷

তিনি অভিযোগ করেন পুলিশ ভাস্কর দেবরায়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করার পর উদ্ধার হওয়া মোবাইলে ভাস্কর দেবরায়ের বন্ধুরা ফোন করেছিল বারবার৷ একবারও ফোন রিসিভ করার প্রয়োজন মনে করেনি৷ তাছাড়া, ভাস্করের বাড়িতে খবর পাঠানোর মতো কোন উদ্যোগও গ্রহণ করেনি৷ ভাস্কর দেবরায়ের মৃত্যুর জন্য কোন অংশেই প্রশাসন দায় এড়াতে পারে না বলে দাবি করেন শ্রীরায়বর্মন৷


এদিকে, এদিন মৃত আইনজীবীর বাড়িতে যান আইনমন্ত্রী রতন লাল নাথ৷ তিনি প্রয়াতের মায়ের সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top