News Flash

  • Home
  • Uncategorized
  • বইমেলায় শ্রীমদ্ভাগবত গীতার ককবরক অনুবাদ প্রকাশিত
Image

বইমেলায় শ্রীমদ্ভাগবত গীতার ককবরক অনুবাদ প্রকাশিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ আলোচনাচক্র, বই প্রকাশ, একাংক নাটক ও বর্ণময় সাংস্ক’তিক অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা বইমেলা জমজমাট হয়ে উঠেছে৷ আজ ছিল ৩৮তম আগরতলা বইমেলার একাদশতম দিন৷ একাদশতম সন্ধ্যায় বইমেলার মুক্ত মে’ আয়োজিত হয় আলোচনাচক্র৷ বিষয় ছিল ’নানা রঙে ককবরক ভাষা’৷


স’ালনা করেন রাজ্যের বিশিষ্ট ককবরক লেখক ও সাহিত্যিক নন্দ কুমার দেববর্মা৷ ককবরক সাহিত্যে নারীদের ভূমিকা বিষয়ে আলোচনায় অংশ নিয়ে অজিতা ত্রিপুরা ককবরক ভাষার বিকাশের বিষয়ে আলোচনা করেন৷ লেখক অজিত দেববর্মাও ককবরক ভাষার বিকাশের বিষয়ে আলোকপাত করেন৷ এছাড়া আলোচনা করেন অধ্যাপক বিমান দেববর্মাও৷ আলোচনাচক্রের পর হাঁপানিয়াস্থিত বইমেলার মুক্ত মে’ একটি নতুন বই প্রকাশ করা হয়৷ ডাঃ অতুল দেববর্মা অনুদিত ’শ্রীমদ্ভাগবত গীতা’ বইটির আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, বিধায়ক মিমি মজমদার, তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, লেখক নরেশ চন্দ্র দেববর্মা ও সাহিত্যিক নন্দ কুমার দেববর্মা৷


ব্যাসদেব প্রকাশনী ও সুুবায় মিশন ট্রাষ্টের যৌথ উদ্যোগে এই বই প্রকাশ করা হয়েছে৷ প্রকাশক উত্তম চক্রবর্তী৷ নতুন বইয়ের আবরণ উন্মোচন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা অনুবাদক ডাঃ অতুল দেববর্মার ভূয়সী প্রশংসা করেন৷ তিনি বলেন, অনুবাদ করা সহজ নয়৷ কঠিন কাজ৷ রবীন্দ্র নাথও আমাদের রাজ্যে এসে বিসর্জন ও রাজর্ষী নাটক লেখেন৷ এছাড়া বইমেলা প্রাঙ্গণে ’প্রেরণা’ নামে একটি নাটক ম’স্থ করা হয়৷ এরপর মুক্ত মে’ আয়োজিত হয় বর্ণাঢ্য সাংস্ক’তিক অনুষ্ঠান৷ এতে ঊনকোটি জেলার শিল্পীগণ ও স্থানীয় শিল্পীগণ মনো’ সাংস্ক’তিক অনুষ্ঠান পরিবেশন করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top