News Flash

  • Home
  • Uncategorized
  • পণের জন্য নির্যাতিতা গৃহবধূর আত্মহতা, স্বামীর জেল ও জরিমানা
Image

পণের জন্য নির্যাতিতা গৃহবধূর আত্মহতা, স্বামীর জেল ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৬ মার্চ৷৷ মানুষ যে পণের জন্য কত নীচে নামতে পারে তার জলজ্যান্ত উদাহরণ ২০১৫ সালেই দেখতে পেয়েছিল বিশালগড়ের চিকনছড়াস্থিত ভাটিলারমার মানুষ৷ কিন্তু শুক্রবার আদালতের একটি রায় শুনতে পেয়ে সকলেই আনন্দিত৷ উল্লেখ্য, চিকনছড়ার বাসিন্দা পার্থ ভৌমিকের সাথে সামাজিক ভাবেই বিয়ে হয়েছিল গীতা নাথ দত্তের৷ বিয়ের সময় গীতা নাথ দত্তের পরিবারের কাছে পার্থর পরিবার ৩৫ হাজার টাকা সহ বিভিন্ন আসবাবপত্র পন চেয়েছিল৷ দাবি মোতাবেক সবই দেওয়া হয়েছিল বিয়েতে৷


তারপরেও পণের জন্যই গৃহবধূ গীতা নাথ ভৌমিককে নিজের জীবন নিজেই দিতে হয়েছে৷ জানা গেছে, বিয়ের প্রায় ৫/৬ মাস পর থেকেই গৃহবধূর বাবার বাড়িতে তার স্বামী পার্থ ভৌমিক একটি বাইক কিনে দেওয়ার জন্য টাকা চেয়েছিল৷ কিন্তু গৃহবধূর উপর নির্যাতন কমেনি৷ স্বামী, শ্বশুর, শাশুড়ী সহ সবাই এই গৃহবধূর উপর শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতে থাকে৷ অনেকদিন ধরে গৃহবধূ নির্যাতন সহ্য করে আসছিল৷ কিন্তু শেষে নির্যাতনের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে একসময় গৃহবধূর মাথায় আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় আসেনি৷ শেষে গৃহবধূ নিজেই ফাঁসিতে আত্মহত্যা করেছিল৷ ঘটনাটি ঘটেছিল ২০১৫ সালের চার ফেব্রুয়ারিতে৷ তারপরই গৃহবধূর বাবা বিশালগড় মহিলা থানায় অভিযুক্ত স্বামী পার্থ ভৌমিক, শাশুরী কানন ভৌমিক ও শ্বশুর নিতাই ভৌমিকের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন৷


তারপর বিশালগড় মহিলা থানার পুলিশ তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছিল৷ মামলার তদন্তকারী অফিসার ছিল বিশালগড় মহিলা থানার পুলিশ ৷ তিন অভিযুক্তকেই গ্রেফতার করেছিল৷ মামলার তদন্তকারী অফিসার ছিল বিশালগড় মহিলা থানার সাব -ইনস্পেক্টর শিপ্রা দাস৷ তাদেরকে গ্রেফতার করার পর কোন অদৃশ্য কারণে শাশুড়ী কানন ভৌমিক ও শ্বশুর নিতাই ভৌমিক বেকসুর খালাস পেয়ে যায়৷ তারপর আদালতের কাছে অভিযুক্ত স্বামী পার্থ ভৌমিকের আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক তার জামিন মঞ্জুর করে দেয়৷ কিন্তু শুক্রবার অভিযুক্ত স্বামী পার্থ ভৌমিকের আদালতে হাজির হওয়ার কথা ছিল৷ সে মোতাবেক পার্থ আদালতে হাজির হয়৷


এদিনই বিশালগড় অতিরিক্ত জেলা ও দায়রা জজ্-এর বিচারক অংশুমান দেববর্মা অভিযুক্ত স্বামীর সাজা ঘোষণা করে৷ ঘটনার পাঁচ বছরের মাথায় আদালতের অভিযুক্ত স্বামীর এই রায়ের খবরে খুশি সকলেই৷ আদালত অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এধারায় তিন বছরের কারাবাস ও ৫০০০ টাকা জরিমানা করে৷ অনাদায়ে তিন মাসের অতিরিক্ত কারাবাসের নির্দেশ দেয় এবং ভারতীয় দন্ডবিধির ৩০৬ ধারায় ১০ বছরের কারাবাস ও ৫০০০ টাকা জরিমানা করে৷ অনাদায়ে আরও তিনমাসের কারাবাসের নির্দেশ দেয়৷ এই কথা জানিয়েছেন সরকারী আইনজীবী জ্যোতি প্রকাশ সাহা৷ পাঁচ বছরের মাথায় এ রায়ে খুশী গৃহবধূর বাবার বাড়ির লোকজনরাও৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top