News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার থাবা ভুটানে, আক্রান্ত এক ব্যক্তি
Image

করোনার থাবা ভুটানে, আক্রান্ত এক ব্যক্তি

থিম্পু, ৬ মার্চ (হি. স.) : এবার করোনার থাবা ভুটানেও। ভারত থেকে সে দেশে যাওয়া এক ব্যক্তির দেহে করোনার হদিশ মিলেছে। পাশাপাশি আক্রান্ত সন্দেহে দুই জার্মান পর্যটক-সহ মোট ছ’জনকে থিম্পু হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। সংক্রমণের সন্দেহে স্ক্রিনিং চলছে অন্তত ৯০ জনের। আর একের পর এক এই ঘটনায় দেশে পর্যটকদের প্রবেশের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে ভুটান সরকার।

সরকারি সূত্রে খবর, গত ২ মার্চ ৭৬ বছরের ওই ব্যক্তি ভারত থেকে ভুটানে গিয়েছিলেন। জ্বর-সর্দি-কাশি নিয়ে গত ৫ মার্চ থিম্পু হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান। তখনই দেখা যায়, তিনি সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোমে আক্রান্ত। তাঁর শরীরে সিওভিডি-১৯ পজিটিভ।

সূত্রের খবর, ওয়াশিংটন থেকে ভারত হয়ে ভুটানে গিয়েছিলেন তিনি। ভারতে ছিলেন ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত। হাসপাতাল সূত্রে খবর, দু’সপ্তাহের জন্য কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে ওই রোগীকে।এদিকে সংক্রমণ ঠেকাতে কোমর বেঁধে নেমেছে ভুটান সরকার। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে থিম্পুর কয়েকটি স্কুল আগামী দু’সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। গত কয়েকদিনের জন্য ভারত থেকে ভুটানে যাওয়া আটজনকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top