News Flash

  • Home
  • Uncategorized
  • সমস্যায় এডিসির জনগণ সমাধান খুঁজতে আজ বৈঠকে বসবে বিজেপি
Image

সমস্যায় এডিসির জনগণ সমাধান খুঁজতে আজ বৈঠকে বসবে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) এলাকায় হাজারো সমস্যা রয়েছে৷ কিন্তু ত্রিপুরা সরকারকে জনগণের কাছে হেয় করার জন্য এডিসি প্রশাসন ইচ্ছে করে সমস্যাগুলির সমাধান করছে না৷ কারণ, এডিসি প্রশাসন এখনও বামেদের হাতেই রয়েছে৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে এভাবেই বাম পরিচালিত এডিসি পরিচালিত সংশ্লিষ্ট প্রশাসনের ওপর হামলা করেন বিজেপি-র ত্রিপুরা প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ তাঁর কথায়, উদ্ভূত সমস্যা মোকাবিলায় জনজাতি নেতা ও কর্মকর্তাদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে৷ আগামীকাল দিনভর আগরতলার নজরুল কলাক্ষেত্রে প্রস্তাবিত বৈঠক অনুষ্ঠিত হবে৷ এদিকে, বিজেপি-র ওই বৈঠক এডিসি নির্বাচনের প্রস্তুতি বলেও মনে করা হচ্ছে৷


নবেন্দু বলেন, এডিসি-তে জনকল্যাণমুখী কাজের লক্ষণ দেখা যাচ্ছে না৷ বিভিন্ন সমস্যার সমাধানে তাদের ইতিবাচক ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না৷ স্বাভাবিকভাবে মানুষের ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে৷ মানুষের মনে ধারণা জন্মাচ্ছে, ত্রিপুরা সরকার জনজাতিদের জন্য মোটেও চিন্তিত নয়৷ তাই, রাজনৈতিকভাবে ওই সমস্যার মোকাবিলা করার চিন্তাভাবনা হয়েছে৷ তাঁর দাবি, আগামীকালের বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা-সহ জনজাতি বিধায়কগণ এবং জনজাতি এলাকায় বিজেপি-র সব মোর্চার নেতা ও কর্মকর্তারা উপস্থিত থাকবেন৷ ওই বৈঠকে এলাকাভিত্তিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হবে৷ এরই ভিত্তিতে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে, বলেন ভট্টাচার্য৷


প্রসঙ্গত, আগামী মে মাসে ত্রিপুরায় অনুষ্ঠিত হবে এডিসি নির্বাচন৷ স্বাভাবিকভাবে বিজেপি-র ওই বৈঠক এডিসি নির্বাচনের প্রস্তুতি বলে মনে করা হচ্ছে৷ এ-বিষয়ে নবেন্দু বলেন, সাংগঠনিক কর্মকাণ্ড আগে থেকেই চলছে৷ সেক্ষেত্রে নির্বাচনে লড়াই করার জন্য নির্দিষ্ট কর্মকাণ্ড করি না৷ তাঁর বক্তব্য, বিজেপি দীর্ঘসময় বিরোধী দলের ভূমিকা পালন করেছে৷ ক্ষমতা দখল আমাদের লক্ষ্য নয়৷ বিজেপি-র লক্ষ্য সমাজের ইতিবাচক পরিবর্তন৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, মানুষের সামগ্রিক অবস্থার উন্নয়ন বিজেপি-র জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ তবে, মতাদর্শগত বিরোধ থাকবেই৷ এর মধ্যেই লড়াই চলবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top