News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বাজেট অধিবেশন শুরু ২০ মার্চ থেকে
Image

রাজ্যে বাজেট অধিবেশন শুরু ২০ মার্চ থেকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন ২০ মার্চ থেকে শুরু হবে৷ ওই অধিবেশন দ্বাদশ বিধানসভার সপ্তম অধিবেশন৷ বৃস্পতিবার ত্রিপুরা মন্ত্রিসভা বাজেট অধিবেশনের দিনক্ষণে সিলমোহর দিয়েছে৷


এ-বিষয়ে আইন, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, আজ ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে মন্ত্রিসভা বাজেট অধিবেশনের অনুমোদন দিয়েছে৷ আগামী ২০ মার্চ থেকে ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে৷ তিনি জানান, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষের পৌরোহিত্যে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক সম্ভবত মার্চের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে৷


প্রসঙ্গত, সম্প্রতি ত্রিপুরার অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা জানিয়েছিলেন, ২০২০-২১ অর্থ বছরের জন্য আবারও জনমুখী বাজেট পেশ করবে ত্রিপুরা সরকার৷ তাতে সমস্ত দিক খেয়াল রাখা হবে৷ বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিক্ষেত্রকে অধিক প্রাধান্য দেওয়া হবে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top