News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বর্তমান সরকার শিল্প সংসৃকতির প্রতি বিশেষভাবে শ্রদ্ধাশীল : উপমুখ্যমন্ত্রী
Image

রাজ্যের বর্তমান সরকার শিল্প সংসৃকতির প্রতি বিশেষভাবে শ্রদ্ধাশীল : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ রাজ্যের বর্তমান সরকার শিল্প সংসৃকতির প্রতি বিশেষভাবে শ্রদ্ধাশীল৷ শিল্প সংসৃকতির পৃষ্ঠপোষকতায় নানা ধরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে৷


আজ চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে ৪৫তম বার্ষিক চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন৷ তিনি বলেন, পুরাতন রাজভবনকে মিউজিয়াম করার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এই মিউজিয়াম শিল্প সংসৃকতির বিকাশে উল্লেখ্যযোগ্য ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন৷
বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের রাজ্যের ঐতিহ্যবাহী সংস্ক’তিকে তুলে ধরতে অগ্রনী ভূমিকা নেওয়ার জন্য তিনি আহ্বান জানান৷

তিনি এই চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করার জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন৷ অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, বিশিষ্ট চিত্রশিল্পী বরুন চক্রবর্তী প্রমুখ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top