News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় সংস্কৃতির বিচিত্র সৌন্দর্য তাজে মুগ্ধ ট্রাম্প দম্পতি
Image

ভারতীয় সংস্কৃতির বিচিত্র সৌন্দর্য তাজে মুগ্ধ ট্রাম্প দম্পতি

আগ্রা, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): তাজমহলের সৌন্দর্য দেখে মুগ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প | ভারত সফরে এসে স্ত্রীকে নিয়ে মুগ্ধ চোখে তাজের সৌন্দর্য উপভোগ করেন মার্কিন প্রেসিডেন্ট |স্বামীর সঙ্গে তাজমহল ঘুরে দেখেন ট্রাম্প-কন্যা ইভাঙ্কা ট্রাম্পও। তাজ দর্শন শেষে ভিজিটর্স বুকে লেখেন,  তাজমহল হ’ল ভারতীয় সংস্কৃতির বিচিত্র সৌন্দর্য ।  

স্ত্রী মেলানিয়ার সঙ্গে তাজমহলের সৌন্দর্য দেখে মুগ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন সুর্যাস্তের আগে তাজমহল পৌঁছান সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট | গাইন নিতিন সিং রিঙ্কু তাজমহলের ইতিহাস ব্যক্ত করেন ট্রাম্প দম্পতির কাছে | তা মনোযোগ সহকারে শোনেন দুই তারকা দম্পতি |  এদিন পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহলের বিভিন্ন স্থানে দুজনকে মুগ্ধ চোখে চেয়ে থাকতে দেখা যায় | সেই সঙ্গে স্ত্রীকে নিয়ে বিভিন্ন মুহুর্তে ছবিও তুললেন ট্রাম্প। তাজমহল ভ্রমণে খুশি মেলানিয়া।

স্বামীর সঙ্গে তাজমহল ঘুরে দেখেন ট্রাম্প-কন্যা ইভাঙ্কা ট্রাম্পও। তাজমহল দেখে আপ্লুত ট্রাম্প-কন্যাও ।

এদিন তাজমহলের ভিজিটর্স বুকে নিজের অভিমত ব্যক্ত করে ডোনাল্ড ট্রাম্প লেখেন তাজমহল হ’ল ভারতীয় সংস্কৃতির বিচিত্র সৌন্দর্য । সেইসঙ্গে তাজমহল দেখে তিনি বিস্মিত এবং অনুপ্রাণিত বলে উল্লেখ করেন ট্রাম্প | ট্রাম্পের সফরের আগে বিশেষ ভাবে সাজানো হয়েছে তাজমহলকে।

এর আগে গুজরাটের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনের পরই তাজমহলের উদ্দেশে রওনা হন মার্কিন প্রেসিডেন্ট। বিকেল ৪টে ১৭ মিনিটে আগ্রা পৌঁছন প্রেসিডেন্ট । আগ্রা বিমানবন্দরে প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানান রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্থানীয় শিল্পীরা মার্কিন রাষ্ট্রপতির  সামনে ময়ূর নৃত্য পরিবেশন করে দেখান।

বিমানবন্দর থেকে হোটেল অমর বিলাস পৌঁছন তিনি। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিজের পরিবারকে নিয়ে তাজমহল দেখতে যান রাষ্ট্রপতি ট্রাম্প। হোটেল থেক তাজমহল যাওয়ার রাস্তায় কড়া নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হয়। নিষিদ্ধ করে দেওয়া হয় সেফলি। রাস্তার একাধিক জায়গায় মঞ্চ তৈরি করা হয়। সেখানে নৃত্যশিল্পীরা নিজেদের নৃত্যশৈলী ট্রাম্প ও তাঁর পরিবারের সামনে তুলে ধরেন। প্রায় ৩০০০ হাজার শিল্পী এতে যোগ দিয়েছে। ট্রাম্প পৌঁছনোর আগেই গোটা এলাকাটি পরিদর্শন করেন মার্কিন নিরাপত্তা এজেন্সীর কর্মীরা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top