News Flash

  • Home
  • Uncategorized
  • উপজাতিদের ভূমির উপর অন্যরা কর্তৃত্ব স্থাপনের চেষ্টা চালাচ্ছে : বৃন্দা কারাত
Image

উপজাতিদের ভূমির উপর অন্যরা কর্তৃত্ব স্থাপনের চেষ্টা চালাচ্ছে : বৃন্দা কারাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি ৷৷ ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের ২২তম কেন্দ্রীয় সম্মেলন শনিবার থেকে আগরতলা টাউন হলে শুরু হয়েছে৷ সম্মেলনে সিপিআইএম কেন্দ্রীয় নেত্রী বৃন্দা কারাত, গণমুক্তি পরিষদের বর্ষীয়ান নেতা প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ সম্মেলনে কেন্দ্রীয় সরকারের উদারীকরণ ও বেসরকারিকরণ নীতির তীব্র সমালোচনা করা হয়৷


গণমুক্তি পরিষদের ২দিনব্যাপী কেন্দ্রীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম কেন্দ্রীয় নেত্রী বৃন্দা কারাত বলেন, উপজাতিদের ভূমির উপর অন্যরা কর্তৃত্ব স্থাপনের চেষ্টা চালাচ্ছে৷ তাতে উপজাতিদের চরম সর্বনাশ হয়ে যাবে৷


দেশের অর্থনৈতিক অবস্থার অবনমনের উল্লেখ করে বৃন্দা কারাত বলেন, দেশে বেরোজগারির সংখ্যা দিন দিন বাড়ছে৷ গত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব বেড়েছে বর্তমান সময়ে৷ অউপজাতিক ক্ষেত্রে দেশের মান নিচে নেমে আসছে৷ নোটবন্দিকেই এজন্য তিনি দাবি করেন৷ সম্মেলনের প্রথম দিকেই ভূমি সংস্কার আইন নিয়ে রীতিমতো তোপ দেগেছেন গণমুক্তি পরিষদের নেতৃবৃন্দ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top