News Flash

  • Home
  • Uncategorized
  • ইরানের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এগিয়ে রক্ষণশীলরা
Image

ইরানের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এগিয়ে রক্ষণশীলরা

তেহরান, ২২ ফেব্রুয়ারি (হি.স.): ভোটগ্রহণ শেষে শুক্রবার রাত থেকে গণনা শুরু হয়েছে ইরানের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনও পর্যন্ত ২০৮ টি সংসদীয় এলাকার মধ্যে ৮২টি এলাকার নির্বাচনের ফলাফলে রক্ষণশীলরা এগিয়ে রয়েছেন।

ইরানের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টা থেকে  নির্বাচনি কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে ২৯০টি সংসদীয় আসনের  ৭১৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয় সময় গতকাল রাত ১২টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনার কাজ শুরু হয়।   সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ২০৮ টি সংসদীয় এলাকার মধ্যে ৮২টি এলাকার নির্বাচনের ফলাফল বেসরকারীভাবে প্রকাশিত হয়েছে। ফলাফলে দেখা যাচ্ছে রক্ষণশীলরা এগিয়ে রয়েছেন।  

গতকাল সংসদ নির্বাচনের পাশাপাশি একইদিন ইরানের বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনেরও ভোটগ্রহণ করা হয়। ভোটাররা বিশেষজ্ঞ পরিষদের সাত সদস্যকে নির্বাচিত করবেন। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সারাদেশে তবে বিশেষজ্ঞ পরিষদের ভোটগ্রহণ হয়েছে শুধুমাত্র তেহরান,কোম,উত্তর খোরাসান,খোরাসান রাজাভি এবং ফার্স প্রদেশে।

প্রসঙ্গত, ইরানে প্রতি চার বছর অন্তর  সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৬ সালে ইরানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৮ বছর বা এর বেশি বয়সি সব নাগরিক ভোট দিতে পারেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top