News Flash

  • Home
  • Uncategorized
  • বিরাট নিঃসন্দেহে সব ফর্ম্যাটেই সেরা ব্যাটসম্যান : কেন
Image

বিরাট নিঃসন্দেহে সব ফর্ম্যাটেই সেরা ব্যাটসম্যান : কেন

ওয়েলিংটন, ২০ ফেব্রুয়ারি (হি.স.): বিরাট নিঃসন্দেহে সব ফর্ম্যাটেই সেরা ব্যাটসম্যান।এভাবেই ভারতের অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ হলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন | তাঁর মতে বর্তমানে ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে সেরা ব্যাটসম্যান ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। তার আগে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘বিরাট নিঃসন্দেহে সব ফর্ম্যাটেই সেরা ব্যাটসম্যান। তবে ভারতীয় দলও ভাল। ওরা টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে আছে। ওদের দলে যেমন কয়েকজন ভাল ব্যাটসম্যান আছে, তেমনই ভাল বোলারও আছে। ফলে কোনও একজন ক্রিকেটারের দিকে আলাদা করে নজর দেওয়া যাবে না। গোটা দলের খেলার দিকেই নজর দিতে হবে।’

বিরাট সম্পর্কে উইলিয়ামসন আরও বলেন, ‘আমি সবসময়ই বিরাটের প্রশংসা করি। আমরা দীর্ঘদিন ধরে একে অপরের বিরুদ্ধে খেলছি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে আমাদের পরিচয়। আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএল থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতায় আমরা খেলেছি। আমি বিরাটের পারফরম্যান্স দেখে মুগ্ধ। ওর সঙ্গে মাঠের বাইরে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। নানা বিষয়ে আমাদের মতের আদান-প্রদান হয়েছে।’

উল্লেখ্য, এর আগে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে কোহালি-উইলিয়ামসনের কেউই খেলেননি। আর তাই ম্যাচ চলাকালীন দু’জনে মেতে উঠেছিলেন গল্পে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top