News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের উন্নয়নে ব্যাংকের অংশীদারিত্ব চেয়েছেন মুখ্যমন্ত্রী
Image

রাজ্যের উন্নয়নে ব্যাংকের অংশীদারিত্ব চেয়েছেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরার আর্থিক স্থিতিকে আরও মজবুত করার লক্ষ্য নিয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি-র (এসএলবিসি) বৈঠক৷ ওই বৈঠকের পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ত্রিপুরাকে স্বয়ম্ভর করে তোলার ক্ষেত্রে ব্যাংকগুলিকে আরও জনমুখী হয়ে ওঠার জন্য আহ্বান জানান তিনি৷
রাজধানীর প্রজ্ঞাভবনে আজ অনুষ্ঠিত ওই বৈঠকে ত্রিপুরায় কৃষকদের স্বাবলম্বী করে তোলা-সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের উৎপাদন বৃদ্ধি, শিক্ষা-ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলিকে সদর্থক ভূমিকা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে৷


এ-বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, রাজ্যের অর্থনীতিকে কীভাবে মজবুত করা যায়, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে৷ এর মধ্যে প্রথমেই যে বিষয়টি উঠে এসেছে তা হল সহজ উপায়ে কিষাণ ক্রেডিট কার্ডের লোন দেওয়ার বিষয়টি৷ তিনি বলেন, প্রায় দুই লক্ষ ৪২ হাজার কৃষক আবেদন করেছেন৷ তাদের আবেদন সংক্রান্ত প্রক্রিয়া সহজ উপায়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, রবি ও খারিপ ফসলের ক্ষেত্রে পৃথকভাবে কৃষকদের ঋণ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে৷


এদিন কৃষি ছাড়াও মাছ, পশুপালন উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, এক্ষেত্রে ত্রিপুরা সরকারের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকগুলি যাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে৷ মুখ্যমন্ত্রী বলেন, মাছ, ডিম এবং পশু পালনের ফলে বহু কোটি টাকা রাজ্যেই থেকে যাচ্ছে৷ তাতে, গোটা রাজ্যের অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে বলে মনে করে সরকার৷ সেই লক্ষ্যে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রাখার আহ্বান জানানো হয় ব্যাংকগুলোর প্রতি৷


এদিন শিক্ষাক্ষেত্রে ঋণ প্রদানের জন্য ব্যাংকগুলিকে এগিয়ে আসার পরামর্শ দেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, এক্ষেত্রে গত বছরের তুলনায় সফলতা লক্ষ্য করা গেছে৷ এবার মোট ৫৩০ জনকে শিক্ষা-ঋণ দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, যারা লোন নিয়ে পড়াশোনা করছেন তাঁরা অবশ্যই সফল হবেন৷ তিনি বলেন, এতদিন এডুকেশন লোন প্রদানের ক্ষেত্রে নানা জটিলতার ফলে অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন৷ এখন তা কাটিয়ে উঠছে বলে দাবি করেন তিনি৷ এদিন এনপিএ কম করার বিষয়েও আলোচনা হয়েছে৷


পরিশেষে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, যে সমস্ত বিষয়গুলি নিয়ে এদিন এসএলবিসির বৈঠকে আলোচনা হয়েছে, তা আগামী বছর নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে৷ যা ত্রিপুরার আর্থিক স্থিতিকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top