News Flash

  • Home
  • Uncategorized
  • জিবিতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু
Image

জিবিতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি ৷৷ রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে আবারও অপারেশন করতে গিয়ে রোগীর নার্ভ কেটে ফেলার গুরুতর অভিযোগ উঠেছে৷ এর ফলে রোগীর মৃত্যু হয়েছে৷ রোগীর নাম বিপ্লব পাল৷ তিনি কেন্দ্রীয় কারাগারের কয়েদি৷

কারাগারে অসুস্থ হয়ে পড়ায় পরিবারের লোকজনদের খবর না দিয়েই জিবি হাসপাতালে এনে গত ১৬ ফেব্রুয়ারি ভর্তি করানো হয়৷ জিবি হাসপাতালে তার অপারেশন করানো হয়৷ ভুল অপারেশনের ফলে রোগীর নার্ভ কেটে যায় বলে অভিযোগ৷ অথচ তারপরও বিষয়টি রোগীর পরিবারকে জানানো হয়৷
মৃত্যু শয্যায় শায়িত রোগী কোনক্রমে মোবাইল ফোনে ঘটনাটি তার স্ত্রীকে জানান বলে জানা গেছে৷ স্ত্রী জিবি হাসপাতালে এসে দেখেন স্বামীর অবস্থা খুবই গুরুতর৷

এমনকি বুধবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিপ্লব পাল৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ কেনই বা কারাগার কর্তৃপক্ষ পরিবারের লোকজনদের কোনকিছু না জানিয়ে অপারেশন করালেন সেই প্রশ্ণও দেখা দিয়েছে৷ এর পেছনে অন্যকোন রহস্য রয়েছে কিনা সেই প্রশ্ণও মাথাচাড়া দিয়ে উঠেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top