News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকালে অবৈধ চোরাই কাঠবোঝাই মিনিট্রাক বাজেয়াপ্ত
Image

পাচারকালে অবৈধ চোরাই কাঠবোঝাই মিনিট্রাক বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ অসম থেকে ত্রিপুরায় পাচার করতে গিয়ে প্রায় দু-লক্ষধিক টাকা মূল্যের অবৈধ চেরাই কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে৷ এর সঙ্গে কাঠ পাচারে ব্যবহৃত একটি টাটা ডিআই মিনিট্রাকও আটক করা হয়েছে৷ তবে রহস্যজনকভাবে অবৈধভাবে কাঠ পাচারের সঙ্গে জড়িত কাউকে, এমন-কি গাড়ির চাকলকেও আটক করতে পারেননি অভিযানকারী বনকর্মীরা৷


সোমবার এই খবর দিয়ে পাথারকান্দির রেঞ্জ ফরেস্ট অফিসার দেবজ্যোতি নাথ জানান, রবিবার সন্ধ্যারাতে অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়েছিলেন তাঁরা৷ এক সময় এএস ২৪ সি ৫০২৭ নম্বরের একটি টাটা ডিআই চেরাই কাঠ বোঝাই করে ত্রিপুরায় প্রবেশের চেষ্টা করে৷ তখন তাঁরা গাড়িটিকে আটক করেন৷ তবে সুযোগ বুঝে চালক ও কাঠের মালিক পালিয়ে যেতে সক্ষম হয়৷ টাটা ডিআই থেকে প্রায় ১৫০ সিএফটি চেরাই সরল ও বনাক জাতীয় গাছের কাঠ উদ্ধার করেন তারা৷ গাড়িটি কাঠ বোঝাই করে করিমগঞ্জের সরিষা থেকে আসছিল৷ বাজেয়াপ্তকৃত কাঠগুলির বাজারমূল্য প্রায় দু-লক্ষ টাকা হবে বলে জানান তিনি৷


রেঞ্জার নাথ জানান, কাট-সহ ট্রাকটি তাঁর কার্যালয়ে রাখা আছে৷ বাজেয়াপ্তকৃত কাঠগুলোর কোনও বৈধ কাগজ পত্র নেই না পাওয়াতে এগুলো জব্দ করা হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top