News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি পুলিশের প্রতিষ্ঠা দিবসে সর্দার বল্লভভাই প্যাটেলকে স্মরণ অমিত শাহের
Image

দিল্লি পুলিশের প্রতিষ্ঠা দিবসে সর্দার বল্লভভাই প্যাটেলকে স্মরণ অমিত শাহের

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : নিন্দা করার আগে পুলিশের কজের পদ্ধতিকে বোঝা উচিত বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি পুলিশের ৭৩তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তিনি এই কথা জানিয়েছেন।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি পুলিশের অতীত গড়িমাকে তুলে ধরে বলেন, ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের হাত ধরেই দিল্লি পুলিশের পথ চলা শুরু। দেশের পুলিশি ব্যবস্থাকে অনুপ্রাণিত করেছে দিল্লি পুলিশ। যা অতন্ত গর্বের বিষয়। দিল্লির জাতীয় পুলিশ স্মারকের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দেশের নিরাপত্তার জন্য ৩৫ হাজার পুলিশকর্মী শহিদ হয়েছেন। পুলিশকর্মীদের আত্মবলিদানকে স্বীকৃতি দিতেই প্রধানমন্ত্রী গড়ে তুলেছেন জাতীয় পুলিশ স্মারক(ন্যাশনাল পুলিশ মেমোরিয়াল)। 

অপরাধ দমনে দিল্লি পুলিশের একাধিক পদক্ষেপের যেমন ন্যাশনাল সাইবার ফরেনসিক ল্যাব, ১১২ ডায়ালের প্রশংসা করে তার খতিয়ান তুলে ধরেন তিনি। 

অমিত শাহ আরও বলেন, জাতি, ধর্মবর্ণ নির্বিশেষে দেশের শান্তি, শৃঙ্খলা বজায় রাখার কাজ করে চলেছে পুলিশ। পুলিশ শান্তির বন্ধু। কারও শত্রু নয়। প্রয়োজনে সাধারণের পাশে দাঁড়িয়ে তাদের উপকার করে পুলিশ। সেই জন্য পুলিশের সম্মান করাটা একান্ত জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে পুলিশ আমাদের সুরক্ষার জন্য। তাই সর্বদা পুলিশের সমালোচনা করাটা ঠিক নয়। পুলিশের কর্মপদ্ধতিকে বোঝা উচিত। 

এদিন দিল্লি পুলিশের তরফ থেকে প্যারেডের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন পুদুচেরির উপরাজ্যপাল কিরণ বেদী।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top