News Flash

  • Home
  • Uncategorized
  • বাগবাসা পলিটেকনিকের অধ্যক্ষের বিরুদ্ধে বিদ্যা ব্যবসার গুরুতর অভিযোগ
Image

বাগবাসা পলিটেকনিকের অধ্যক্ষের বিরুদ্ধে বিদ্যা ব্যবসার গুরুতর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৫ ফেব্রুয়ারী৷৷ শিক্ষক সমাজের মেরুদণ্ড৷ শিক্ষক শিক্ষা প্রদান করে থাকেন৷ কিন্তু শিক্ষক অধ্যাপকরা যখন শিক্ষার বদলে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত গঠনে হুমকি দিয়ে শিক্ষাকে ব্যবসায় পরিণত করে থাকেন তখন সে সমাজে অন্ধকার ছাড়া আর আলোর দেখা মিলেনা৷
ঘটনা উত্তর জেলার বাগবাসা স্থিত পলিটেকনিকটেল কলেজের৷ সেই কলেজের বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রসূন দত্তের অনৈতিক ব্যবহারে নাজেহাল কলেজের ছাত্র-ছাত্রীরা৷পরীক্ষায় পাশ করতে হলে উনার কাছে প্রাইভেট টিউশন নেওয়া বাধ্যতা মূলক এমনি উনার বক্তব্য৷ প্রতি সেমিস্টারে উনার প্রাইভেট টিউশন চার্জ ৭৫০০ টাকা৷


এই খবর সংগ্রহ করতে গেলে হাতেনাতে ধরাপরে যান প্রসূন বাবু৷ একটা সময় উনি সাংবাদিকদের কাজেও বাধাদানে চেষ্টা করেন৷ শেষমেশ উনি টিউশন সেন্টার ছেড়ে পালিয়ে যান৷
কিন্তু প্রশ্ণ হচ্ছে যেখানে সরকারি শিক্ষক অধ্যাপকদের প্রাইভেট টিউশন করা সম্পূর্ণ অবৈধ৷ পাশাপাশি সরকারি শিক্ষক অধ্যাপকদের প্রাইভেট টিউশন বন্ধ করতে বর্তমান সরকার কড়া হুঁশিয়ারি জারি করেছেন৷ সেখানে প্রসূন বাবু সরকারি আইনকে তোয়াক্কা না করে অবাধে তার প্রাইভেট টিউশনের ব্যবসা চালিয়ে যাচ্ছেন৷ উনার এই অনৈতিক অবৈধ কাজে রাজ্যের শিক্ষক সমাজ যেমন কলঙ্কিত হচ্ছে৷

ঠিক তেমনি যে সকল উচ্চ শিক্ষিত বেকারা কর্মসংস্থানের তাগিদে প্রাইভেট টিউশন করে জীবিকা অর্জনের পথ বেছে নিয়েছে তাদের রুটি রোজিও আজ প্রসূন দত্তের কারনে সংঙ্কটে৷ কেননা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল যখন সরাসরি ছাত্রদের উনার কাছে প্রাইভেট টিউশন নেওয়ার জন্য হুলিয়া জারি করেছেন৷ সে ক্ষেত্রে কোন ছাত্র-ছাত্রীই এখন আর কলেজের অধ্যাপকদের ছাড়া অন্য টিউশন সেন্টার থেকে গাইড নিচ্ছে না৷


জানা গেছে বাম মার্গিও এই ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রসূন দত্তকে বিগত আমলেও একবার এমনি বহু অভিযোগে ধর্মনগরের পলিটেকনিক কলেজ থেকে বদল করা হয়েছিল৷ কিন্তু আবার উনি ধর্মনগরে ফিরে এসে প্রাইভেট টিউশনের ব্যবসায় মেতে উঠেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top