News Flash

  • Home
  • Uncategorized
  • ২০২০-২১ অর্থবর্ষে জিডিপি ৬ শতাংশ থাকার অনুমান : আরবিআই গভর্নর
Image

২০২০-২১ অর্থবর্ষে জিডিপি ৬ শতাংশ থাকার অনুমান : আরবিআই গভর্নর

নয়াদিল্লি ও মুম্বই, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): অর্থবর্ষ ২০২০-২১-এ জিডিপি ৬ শতাংশ থাকার অনুমান করা হচ্ছে| শনিবার এমনটাই জানালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র গভর্নর শক্তিকান্ত দাস| আরবিআই গভর্নর জানিয়েছেন, ২০২০-২১ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির অনুমান করা হচ্ছে ৬ শতাংশ, যা অর্থনৈতিক সার্ভে প্রোজেকশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ| আরবিআই গভর্নর আরও জানিয়েছেন, বিগত ৩ বছর ধরে মনেটারি পলিসি (মুদ্রানীতি) ফ্রেমওয়ার্ক (এমপিএফ) অপারেশন চলছে| আভ্যন্তরীণভাবে আমরা এমপিসি ফ্রেমওয়ার্ক কীভাবে কাজ করেছে তা পর্যালোচনা এবং বিশ্লেষণ করছি| উপযুক্ত সময়ে, প্রয়োজন হলে, আমরা সরকারের সঙ্গে আলোচনা করব| এই মুহূর্তে পর্যালোচনা চলছে|

শনিবার মুম্বইয়ে বাজেট-পরবর্তী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস-এর ৫৮২ তম কেন্দ্রীয় বোর্ড মিটিং হয়| বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারণ, আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এবং অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর প্রমুখ| বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে আরবিআই গভর্নর জানিয়েছেন, ২০২০-২১ অর্থবর্ষে জিডিপি ৬ শতাংশ থাকার অনুমান করা হচ্ছে| আভ্যন্তরীণভাবে আমরা এমপিসি ফ্রেমওয়ার্ক কীভাবে কাজ করেছে তা পর্যালোচনা এবং বিশ্লেষণ করছি| উপযুক্ত সময়ে, প্রয়োজন হলে, আমরা সরকারের সঙ্গে আলোচনা করব| এই মুহূর্তে পর্যালোচনা চলছে|

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, ‘ক্রেডিট লিমিট প্রসারিত করা হয়েছে| চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা মেটাতে এবং বিশেষত গ্রামীণ অঞ্চলে ব্যাঙ্ক এবং ঋণের সুবিধার জন্য আমি নিজে নজর রাখছি|’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top