News Flash

  • Home
  • Uncategorized
  • পর্যটনে দারুণ সম্ভাবনা রয়েছে ত্রিপুরায়, আশাবাদী বিভাগীয় মন্ত্রী
Image

পর্যটনে দারুণ সম্ভাবনা রয়েছে ত্রিপুরায়, আশাবাদী বিভাগীয় মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরা আয়তনে ছোট হলেও প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ৷ রয়েছে পর্যটকদের আকর্ষিত করার মতো অসংখ্য স্থান৷ এ সমস্ত বিষয় পর্যটকদের সামনে উপস্থাপনের লক্ষ্যে বৃহস্পতিবার পর্যটন দফতরের উদ্যোগে আগরতলায় মহারাজা বীরবিক্রম মাণিক্য বিমানবন্দরে পর্যটন দফতরের নতুন কাউন্টার খোলা হয়েছে৷ বিমান থেকে নেমেই যাতে পর্যটকরা পর্যটনস্থল সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারেন সেজন্যই এই উদ্যোগ৷ পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বিমানবন্দরে কাউন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আজ৷


এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পর্যটন ও পরিবহণ মন্ত্রী বলেন, ত্রিপুরা আয়তনের দিক থেকে ছোট হলেও পর্যটন ক্ষেত্রে উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে৷ তাঁর মতে, পর্যটন ক্ষেত্রে ত্রিপুরাকে উন্নত করা সম্ভব হলে রাজ্যের আর্থিক সমৃদ্ধি ঘটবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে৷ সেই লক্ষ্যে বর্তমান রাজ্য সরকার বহুমুখি পরিকল্পনা গ্রহণ করেছে৷ এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আগরতলা বীরবিক্রম কিশোর মাণিক্য বিমানবন্দরে পর্যটন দফতরের কাউন্টারটি অত্যাধুনিক সাজে সাজিয়ে তোলা হয়েছে৷


তিনি বলেন, বিগত দিনে যেখানে কাউন্টারটি ছিল সেটি সরিয়ে সামনের দিকে নিয়ে আসা হয়েছে যাতে সহজেই পর্যটন দফতরের কাউন্টারটি পর্যটকদের নজরে আসে৷ রাজ্যের বিশেষ বিশেষ পর্যটন ক্ষেত্রের সংক্ষিপ্ত তথ্য সেখানে মজুত রাখা হয়েছে৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, ত্রিপুরা প্রাকৃতিক সম্পদে ভরপুর৷ তা সত্ত্বেও বিগত দিনগুলিতে পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশ হয়নি৷ ফলে রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেনি৷


তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বিগত দিনগুলিতেও পর্যটন উন্নয়নে মোটা অঙ্কের অর্থ মঞ্জুর করেছে৷ পূর্বতন সরকারের সঠিক ও সময়োপযোগী কর্ম পরিকল্পনা না থাকায় শুধুমাত্র কিছু নতুন দালানবাড়ি তৈরি করা হয়েছে৷ তিনি আক্ষেপ করে বলেন, পর্যটকদের আকর্ষিত করতে থাকা-খাওয়ার সুবন্দোবস্তে কোনও ধরনের পরিকাঠামো গড়ে তোলা হয়নি৷


পর্যটনমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলকে ট্যুরিজম সেক্টর হিসেবে চিহিণত করেছে৷ কেন্দ্র থেকে প্রাপ্ত অর্থের সঠিক বাস্তবায়নের মধ্য দিয়ে এই অঞ্চলের পর্যটন উন্নয়নের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ তাঁর কথায়, আগের মতো চিন্তাধারা নিয়ে কাজ করলে ত্রিপুরার পর্যটন ক্ষেত্রের সার্বিক বিকাশ সম্ভব নয়৷ পর্যটকদের আকর্ষিত করার জন্য উপযুক্ত পরিকাঠামো, হোটেল ও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে৷ যোগাযোগ ব্যবস্থার উপরও গুরুত্ব দিতে হবে৷


এদিন ত্রিপুরায় পর্যটন বিকাশের সম্ভাবনার দিকগুলি তুলে ধরে পর্যটন মন্ত্রী বলেন, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী উত্তর-পূর্বাঞ্চলের ১০টি মনুমেন্টের মধ্যে ত্রিপুরাতেই রয়েছে ৮টি৷ তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল ঊনকোটি৷ ঊনকোটিকে ওয়ার্ল হেরিটেজের অন্তর্ভুক্ত করার জন্য ত্রিপুরা সরকারের কাছ থেকে আবেদন জানানো হয়েছে৷ তিনি বলেন, রাজ্যের চা-বাগানগুলিকে পরিকল্পিতভাবে পর্যটকদের আকর্ষিত করার পরিকল্পনা রয়েছে৷ তিনি এক তথ্য দিয়ে জানান, ২০১৯ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে পর্যটক এসেছেন ১ লক্ষ ২২ হাজার৷ এর মধ্যে বিদেশি পর্যটক ৮০ হাজার৷ প্রতিবছর ত্রিপুরায় পর্যটকের সংখ্যা বাড়ছে বলেও দাবি করেন তিনি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top