News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ ক্ষেত্র থেকে আয় বাড়ানোর দায়িত্ব নিতে হবে নিগমের কর্মীদের : উপমুখ্যমন্ত্রী
Image

বিদ্যুৎ ক্ষেত্র থেকে আয় বাড়ানোর দায়িত্ব নিতে হবে নিগমের কর্মীদের : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি ঃ পাওয়ার ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের প্রথম ত্রি-বার্ষিকী সম্মেলন রবিবার সুকান্ত অ্যাকাদেমীতে অনুষ্ঠিত হয়৷ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যীষ্ণু দেববর্মা৷


পাওয়ার ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সম্মেলনের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, বিএমএস নামে ট্রেড ইউনিয়ন রাষ্ট্রগঠনের কথা বলে৷ আমরা আগে ভাবতাম ট্রেড উইনিয়ন মানেই নিজেদের দাবি দাওয়া আদায় করার সংগঠন, রাষ্ট্র গঠনের চিন্তাধারা ট্রেড ইউনিয়নের প্রয়োজন নেই৷ কিন্তু সেই ধ্যান ধারনার পরিবর্তন ঘটিয়েছে বিএমএস৷ তিনি অন্যান্য কয়েকটি ট্রেড ইউনিয়নের কাজ কর্মের তীব্র সমালোচনা করেন৷ তিনি বলেন, রাষ্ট্রবাদী সরকার জানে রাজ্যকে সঠিক পথে পরিচালিত করতে হলে সরকারী কর্মচারীদের প্রতি ন্যায় বিচার করতে হবে৷


উপমুখ্যমন্ত্রী বলেন, সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে৷ এসব পরিকল্পনা বাস্তবায়ন করে কর্মচারীরা৷ বিদ্যুৎ নিগমের কর্মচারীদের সার্ভিস রুলস তৈরীর পক্ষে অভিমত ব্যক্ত করেন তিনি৷ একই তৈরীর স্বপক্ষে অভিমত ব্যক্ত করেন তিনি৷ একই সাথে নিজেদের দায়ি দায়িত্ব সঠিকভাবে পালন করতে আহ্বান জানান তিনি৷ কর্মচারীদের প্রতি সরকার সহানুভূতিশীল চলে জানা তিনি৷ বিগত দুর্গাপূজার সময় বিদ্যুৎ নিগমকর্মীরা নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ পরিষেবা পরিচালনা করায় তাদের ধন্যবাদ জানান উপমুখ্যমন্ত্রী৷ শ্রমিক কর্মচারীদের অংশগ্রহণ ব্যাতিত কোন কাজেই সাফল্য পাওয়া সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি৷ সমাজ এবং সরকার একসঙ্গে কাজ করলেই সাফল্য আসবে বলেও তিনি দৃঢ়তার সঙ্গে অভিমত ব্যক্ত করেন৷


কর্মচারীদের দাবি দাওয়ার সঙ্গে সহমত পোষণ করে উপমুখ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ ক্ষেত্র থেকে আয় বাড়ানোর দায়িত্ব নিতে হবে নিগমের কর্মীদের৷ তখনই সমন্বয় সাধিত হবে৷ সেই বিশ্বাস নিয়েই বর্তমান সরকার কাজ করে বলেও তিনি উল্লেখ করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top