News Flash

  • Home
  • Uncategorized
  • গুণগত শিক্ষা প্রদানের উপর গুরুত্ব দেওয়া হয়েছে : মুখ্যমন্ত্রী
Image

গুণগত শিক্ষা প্রদানের উপর গুরুত্ব দেওয়া হয়েছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ যেকোন দেশ বা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষাব্যবস্থাকে সুুদৃঢ় করা একান্ত প্রয়োজন৷ দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম থেকেই দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত ও আধুনিকীকরণের লক্ষ্যে কাজ করছেন৷ দেশের প্রতিটি বিদ্যালয়ে শৌচালয় নির্মাণের উপর জোর দিয়েছেন৷ ফলে দেখা গেছে বর্তমানে বিদ্যালয়গুলিতে বিশেষ করে ছাত্রীদের উপস্থিতির হার অনেক বেড়েছে৷ আজ শহীদ ক্ষুদিরাম বসুু ইংরেজী মাধ্যম বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সভায় প্রধান অতিথির ভাষণে একথাগুলি বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, ভারত মাতৃ তান্ত্রিক দেশ৷ এই ধারণাটিকেও একটা সময় ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়েছিল৷ দেশের বর্তমান প্রধানমন্ত্রী নারীদের শিক্ষার উন্নয়নে জোর দেওয়ার ফলে এখন প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষাস্তর পর্যন্ত ছেলেদের চেয়ে মেয়েদের সাফল্যের হার বেশী লক্ষ্য করা যাচ্ছে৷


মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ছাত্রছাত্রীদের উজ্জল ভবিষ্যত গড়ে তুলতে রাজ্য সরকার গুণগত শিক্ষা প্রদানের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছে৷ সেই লক্ষ্যে ২০১৯-২০ অর্থবর্ষ থেকে এন সি ই আর টি পাঠ্যক্রম চালু করা হয়েছে এবং শিক্ষাবর্ষ জানুয়ারি থেকে ডিসেম্বরের পরিবর্তে এপ্রিল থেকে মার্চ করা হয়েছে৷ ফলে জাতীয় স্তরের প্রতিযোগিতায় রাজ্যের ছেলেমেয়েরাও সাফল্য পাবে বলে মুখ্যমন্ত্রী আশাব্যক্ত করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যে রাজ্যসরকার নতুন দিশা নামে একটি নতুন প্রকল্প চালু করেছে৷ রাজ্যে প্রতিটি বিদ্যালয়ে একই প্রশপত্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থাও চালু করা হয়েছে৷ দক্ষতা বিকাশের জন্য শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে৷ এছাড়াও ইউ পি এস সি পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের ছেলেমেয়েদের ফ্রি-কোচিং এর ব্যবস্থাও রাজ্য সরকার করেছে৷


মুখ্যমন্ত্রী বলেন, যেকোনো কাজের নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে৷ নির্দিষ্ট লক্ষ্য না থাকলে কোন কাজেই সাফল্য আসেনা৷ শিশুর বিকাশের লক্ষ্যে শিক্ষক-অভিভাবক সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ৷ তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সকল সরকারি ও সরকার অনুমোদিত প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে গুরুত্বের সঙ্গে শিক্ষক-অভিভাবক সম্মেলন করা হবে৷ এই নিয়ে তৃতীয়বার সারারাজ্যে প্রতিটি বিদ্যালয়ে একসঙ্গে শিক্ষক-অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ আজ রাজ্যের ৪৯৪৫টি বিদ্যালয়ে একসঙ্গে শিক্ষক-অভিভাবক সম্মেলন হয়েছে৷ এই সম্মেলনে রাজ্যের মোট ৭ লক্ষ ৪১ হাজার ৩৭৩ জন অভিভাবক অংশগ্রহণ করেছেন৷


শহীদ ক্ষুদিরাম বসুু ইংরেজী মাধ্যম বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সম্মেলনে মুখ্যমন্ত্রী ছাড়াও পুর পারিষদ হিমানী দেববর্মা, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা উত্তম কুমার চাকমা এবং শহীদ ক্ষুদিরাম বসুু ইংরেজী মাধ্যম বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান বীরেন্দ্র লাল সাহা উপস্থিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top