News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচন কমিশনকে তোপ কেজরিওয়ালের
Image

নির্বাচন কমিশনকে তোপ কেজরিওয়ালের

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): নির্বাচন কমিশনের নিন্দায় সরব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । শেষ নির্বাচনী হার এখনও প্রকাশ না করার জন্যই রবিবার টুইটারে সরব হন কেজরিওয়াল | তাঁর প্রশ্ন নির্বাচন কমিশন কেন ভোটের সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করছে না |

কেজরিওয়াল রবিবার নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে একটি টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল | তিনি লিখেছেন যে, “আমি স্তম্ভিত। নির্বাচন কমিশন করছেটা কী? এখনও ভোট শতাংশ জানাতে পারল না!”

গতকালই শেষ হয়েছে দিল্লির ৭০ টি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ | ভোটের নির্দিষ্ট সময় সন্ধ্যে ছটার পর কমিশনের তরফে বলা হয় ৫৭.০৬ শতাংশ ভোট পড়েছে। কমিশনের তরফে এও বলা হয় যে, ফাইনাল ট্যালির পর এই শতাংশ আরও কিছুটা বাড়বে। কিন্তু এদিন বিকেল পর্যন্ত কমিশন হিসেব না প্রকাশ করায় তোপ দাগলেন কেজরিওয়াল।

তবে কেজরিওয়ালের অভিযোগের পরে নির্বাচন কমিশন প্রতিক্রিয়া জানিয়েছে যে, তথ্য প্রকাশের কাজ এখন চলছে, এর সমাপ্তির পরে রবিবার সন্ধ্যা নাগাদ বিধানসভা নির্বাচনের পুরো ভোটের শতাংশের তথ্য প্রকাশ করা হবে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top