News Flash

  • Home
  • Uncategorized
  • কেজরিওয়াল নারী বিদ্বেষী, কটাক্ষ স্মৃতির
Image

কেজরিওয়াল নারী বিদ্বেষী, কটাক্ষ স্মৃতির

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের ট্যুইটের বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। কেজরিওয়ালকে নারী বিদ্বেষী বলে কটাক্ষ করলেন তিনি।

বিতর্কের সূত্রপাত একটি ট্যুইটকে ঘিরে যেখানে তিনি দাবি করেছিলেন যে নিজের পুরুষসঙ্গীর সঙ্গে পরামর্শ করেই ভোট দেওয়া উচিত মহিলাদের। এরপরেই দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিন্দায় সরব হয়ে পাল্টা ট্যুইট করে স্মৃতি ইরানি জানিয়েছেন, কেজরিওয়াল আদপে নারী বিদ্বেষী। মহিলারা নিজের ইচ্ছা অনুযায়ী ভোট দিতে সক্ষম, তা মানেন না কেজরিওয়াল। কেন্দ্রীয়মন্ত্রী পাল্টা আপ সুপ্রিমোকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দেন, ‘কি ভাবে ভোট দিতে হবে, তা কি নিজের পুরুষসঙ্গীকে জিজ্ঞাসা করবে মহিলারা?’

উল্লেখ করা যেতে পারে শনিবার সকাল থেকে শুরু হয়েছে দিল্লিতে ভোটগ্রহণ। এর মধ্যে দুই দলের ট্যুইটবার্তায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এদিন সকালের ট্যুইটবার্তায় অরবিন্দ কেজরিওয়াল লিখেছিলেন, মহিলারা অবশ্যই ভোটগ্রহণে যোগ দেবেন। যে ভাবে পরিবারের দায়িত্ব মহিলারা নিজেদের কাঁধে তুলে নেন, ঠিক তেমনি দিল্লি তথা দেশের দায়িত্ব নিতে হবে। সেই জন্য নিজের পুরুষসঙ্গীকে নিয়ে ভোট দিতে যাওয়া উচিত মহিলাদের। ভোট দেওয়ার আগে নিজের পুরুষসঙ্গীর সঙ্গে পরামর্শ করা উচিত।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top