News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির রাষ্ট্রীয় সভাপতির সাথে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
Image

বিজেপির রাষ্ট্রীয় সভাপতির সাথে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো জগতপ্রকাশ নাড্ডার সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ নয়াদিল্লিতে তাঁরা সৌজন্য সাক্ষাতে মিলিত হন৷ দলীয় সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় জগতপ্রকাশ নাড্ডাকে অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷


মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে আগামী দিনে তাঁর দক্ষ নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আরও শক্তিশালী এবং বৃহত্তম হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ দলের একজন সাধারণ কার্যকর্তা থেকে সর্বভারতীয় সভাপতি হওয়া পর্যন্ত নাড্ডার রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী টুইট করে বলেন, তিনি একজন অনুকরণীয় নেতা৷


এদিন বিপ্লব কুমার দেব বিজেপি-র রাষ্ট্রীয় সভাপতিকে রাজ্যে দলের সংগঠন সম্পর্কিত বিষয়ে অবগত করেছেন৷ পাশাপাশি দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়েছে৷
২০১৮ সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত গৃহীত বিভিন্ন জনমুখী পদক্ষেপগুলি সম্পর্কেও দলের রাষ্ট্রীয় সভাপতিকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেব৷ এই সময়ের মধ্যে রাজ্যবাসীর স্বার্থে সরকারের নানা কর্মসূচির কথা এদিন তুলে ধরেন তিনি৷ এছাড়া ভবিষ্যতে সরকারের নানা লক্ষ্যমাত্রাগুলিও রাষ্ট্রীয় সভাপতির কাছে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top