News Flash

  • Home
  • Uncategorized
  • শহরী গ্যাস বিতরণ নেটওয়ার্কের সম্প্রসারণের আর্জি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর কাছে জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
Image

শহরী গ্যাস বিতরণ নেটওয়ার্কের সম্প্রসারণের আর্জি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর কাছে জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারী৷৷ শহরী গ্যাস বিতরণ নেটওয়ার্কের অধীনে গোটা ত্রিপুরাকে যুক্ত করার দাবি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর কাছে জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আপাতত, পশ্চিম ত্রিপুরা ও গোমতী ত্রিপুরা শহরী গ্যাস বিতরণ নেটওয়ার্কের সাথে যুক্ত রয়েছে৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র দেবেন্দ্র প্রধানের সাথে দেখা করেছেন৷ ত্রিপুরার সার্বিক বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীকে ত্রিপুরায় গ্যাস ভিত্তিক বিভিন্ন প্রকল্প পর্যালোচনার অনুরোধ জানিয়েছেন৷ পাশাপাশি ইন্দ্রধনুষ গ্যাস গ্রিড লিমিটেডের নর্থইস্ট গ্যাস গ্রিড প্রকল্পটি ত্রিপুরায় ২৫০ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে গেছে৷ ওই প্রকল্পেরও পর্যালোচনার অনুরোধ জানিয়েছেন তিনি৷


এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর কাছে শহরী গ্যাস বিতরণ নেটওয়ার্ক ত্রিপুরায় আরও সম্প্রসারণে অনুরোধ জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রীর কথায়, বর্তমানে পশ্চিম ত্রিপুরা ও গোমতী ত্রিপুরা শহরী গ্যাস বিতরণ নেটওয়ার্কে অন্তর্ভুক্ত হয়েছে৷ ত্রিপুরার বাকি ৬ জেলাও ওই নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি৷ তাঁর কথায়, ত্রিপুরা সারা দেশের মধ্যে উল্লেখযোগ্য গ্যাস উৎপাদক রাজ্য হিসেবে পরিচিত৷ ফলে, সারা ত্রিপুরায় গ্যাসের নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়া সম্ভব হলে ত্রিপুরাবাসী দারুণ উপকৃত হবেন৷


এক ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ত্রিপুরায় তেল ও গ্যাসের পরিকাঠামো এবং সম্পূর্ণ হাইড্রো কার্বন সম্ভাবনার বিষয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর সাথে ইতিবাচক আলোচনা হয়েছে৷ এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top