News Flash

  • Home
  • Uncategorized
  • অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন
Image

অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : ট্যুইটারে ভিডিও পোস্ট করে বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল | তাঁকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন | বিজেপির দায়ের করা অভিযোগের ভিত্তিতে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন | শনিবার বিকেল ৫টার মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে।

গত ৩ ফেব্রুয়ারি ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেন কেজরিওয়াল | অরবিন্দ কেজরিওয়ালের পোস্ট করা ভিডিওতে তাঁকে দাবি করতে দেখা গিয়েছে, বিরোধী দল এবং তাঁদের প্রতি বিশ্বস্ত সংবাদমাধ্যম বিধানসভা নির্বাচনে জয়ে সাম্প্রদায়িকতার রাজনীতিতে বেশি উৎসাহী যেখানে, শহরের উন্নয়ন সুনিশ্চিত করতে চায় আপ সরকার।

এরপরই ৪ ফেব্রুয়ারি বিজেপি অভিযোগ দায়ের করে আপ সুপ্রিমোর বিরুদ্ধে | বিজেপির অভিযোগে বলা হয়েছে, “আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে বর্তমান মত পার্থক্য উস্কে/পারষ্পরিক ঘৃণা তৈরি করে/বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা তৈরি করে ভোট আদায়ের” লক্ষ্যে ভিডিওটি আপলোড করা হয়েছে।

এরপরই তাঁকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন | দিল্লির মুখ্যমন্ত্রীকে পাঠানো নোটিশে ভিডিওর পুরো অংশটি লিখিত আকারে যোগ করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভিডিওটির প্রাথমিক পর্যবেক্ষণে, মনে হয়েছে, এটির “সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং সামাজিক ও ধর্মীয় মতপার্থক্য উস্কে দিতে পারে”। শনিবার বিকেল ৫টার মধ্যে অরবিন্দ কেজরিওয়ালকে  জবাব দিতে বলা হয়েছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top