News Flash

  • Home
  • Uncategorized
  • শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যেই নিজেদেরকে আঁকড়ে রাখলে চলবে না : সমাজকল্যাণ মন্ত্রী
Image

শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যেই নিজেদেরকে আঁকড়ে রাখলে চলবে না : সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি ৷৷ আরকেনগরস্থিত ভেটেরিনারী কলেজে বুধবার থেকে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া সপ্তাহ অনুষ্ঠান৷ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন সমাজকল্যাণ, সমাজশিক্ষা ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী, কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা৷ আরকেনগরস্থিত ভেটেরিনারী কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সূচনা করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যেই নিজেদেরকে আঁকড়ে রাখলে চলবে না৷

প্রত্যেককে সুস্থ ও সবল থাকার জন্য শরীরচর্চা ও খেলাধূলায় মনোযোগী হতে হবে৷ এ প্রসঙ্গে তিনি বলেন, সুস্থ মন সুস্বাস্থ্যের প্রধান লক্ষণ৷ সুস্বাস্থ্যই যুব সমাজকে দেশ গঠনের কাজে এগিয়ে নিয়ে যায়৷ সে কারণেই সুস্বাস্থ্যের জন্য শরীরচর্চা এবং খেলাধূলা প্রয়োজন৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে শরীরচর্চার উপর গুরুত্বারোপ করেছেন৷ প্রত্যেক ছাত্রছাত্রী ও যুবক যুবতীকে সুস্বাস্থ্যের প্রতি যত্নবান হতে আহ্বান জানিয়েছেন তিনি৷ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা আরও বলেন, দেশকে উন্নয়নের শিখরে এগিয়ে নিয়ে যেতে হলে যুব সমাজ সহ সুস্থ মানসিকতা সম্পন্ন প্রত্যেককে আরও দায়িত্বশীল হতে হবে৷ দায়িত্বশীল নাগরিকরাই দেশকে সঠিক পথে পরিচালিত করতে সরকারকে সর্বাত্মক সাহায্য করতে পারে৷

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যে গড়ে উঠা ভেটেরিনারী কলেজ একদিকে যেমন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার অন্যতম পীঠস্থান, তেমনি প্রাণী সম্পদ রক্ষার ক্ষেত্রে তাদেরকেও দায়িত্বশীল হতে হবে৷ আমাদের রাজ্যকে খাদ্যের স্বয়ম্ভর করে তোলার জন্য ধান, সবজি, শষ্য দানা সহ অন্যান্য চাষের পাশাপাশি দুগ্দ উৎপাদন, পশুপালন ইত্যাদির উপরও গুরুত্ব দিতে হবে৷ দুগ্দ উৎপাদন ও পশুপালনে গুরুত্ব দিতে হলে চিকিৎসক প্রয়োজন৷ ভেটেরিনারী কলেজে পাঠরতরাই আগামীদিনের চিকিৎসক৷ তাদেরকে এক্ষেত্রে দায়িত্বশীল হতে আহ্বান জানিয়েছেন তিনি৷ ভেটেরিনারী কলেজের বিভিন্ন সমস্যা সম্পর্কে দপ্তরের মন্ত্রীকে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top