News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্বোত্তরে নতুন রেল সংযোগ ও সম্প্রসারণে বাজেটে ৬৫৪৯ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব
Image

পূর্বোত্তরে নতুন রেল সংযোগ ও সম্প্রসারণে বাজেটে ৬৫৪৯ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারী৷৷ উত্তর-পূর্বাঞ্চলে নতুন রেল সংযোগ এবং সম্প্রসারণের জন্য ২০২০-২১ অর্থ বছরের বাজেটে ৬,৫৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে৷ এতে নতুন রেল সংযোগের জন্য ২,৫৯৭ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে৷ বাজেটে রেলের সম্পত্তির রক্ষাণাবেক্ষণ এবং নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের প্রস্তাব রয়েছে৷ তাছাড়া রেল লাইন সংস্কারে ৪৯০ কোটি টাকা, সড়ক নিরাপত্তায় ১০৩.১৬ কোটি টাকা এবং সিগন্যাল ও টেলিকম্যুনিকেশনে ৩৭.২৪ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে৷ শুধু তা-ই নয়, যাত্রী সুবিধার্থে বিভিন্ন আয়োজনে ১৪৪.৬০ কোটি টাকা বরাদ্দেরও প্রস্তাব রয়েছে বাজেটে৷


২০২০-২১ রেল বাজেটে নয়টি নতুন রেল সংযোগের জন্য ব্যয় বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে৷ জিরিবাম-ইমফল ৯৭.৯ কিমি নতুন রেল সংযোগের জন্য ৮০০ কোটি টাকা, তেতেলিয়া-বর্নিহাট ২১.৫ কিমি নতুন বিজি লাইনের জন্য ১০০ কোটি টাকা, ডিমাপুর-কোহিমা ৮৮ কিমি নতুন রেল লাইনের জন্য ৩০০ কোটি টাকা, ভৈরবী-সাইরাং ৪৪.৩৯ কিমি নতুন বিজি লাইনের জন্য ৪০০ কোটি টাকা, সিকিমে নতুন রেল সংযোগে সিভক-রংপু ৪৪.৩৯ কিমি বিজি লাইনের জন্য ৬০৭ কোটি টাকা, মুরকংসেলেক-পাসিঘাট ৩০.৬১৭ কিমি নতুন বিজি লাইনের জন্য ২০০ কোটি টাকা, আগরতলা-আখাউড়া ১৩ কিমি নতুন বিজি লাইন, যা আন্তর্জাতিক সংযোগ স্থাপন করবে তার জন্য ১০০ কোটি টাকা এবং যোগবাণী-বিরাটনগর (নেপাল) ১৮ কিমি নতুন বিজি লাইনের জন্য ৯০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে৷


এছাড়া আরও ৫-টি ডাবল লাইনের জন্য ১,৩১৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে৷ শুধু তা-ই নয়, স্টেশনের উন্নীতকরণে ২৪.১১ কোটি টাকা এবং ফুট ওভার ব্রিজ ও উন্নতমানের স্টেশন নির্মাণে ৭৩.৪৩ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে এবাবেব বাজেটে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top