News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত-বাংলা সীমান্ত সমস্যা নিয়ে আগরতলায় দুই দেশের জেলাস্তরের বৈঠক শুরু আজ
Image

ভারত-বাংলা সীমান্ত সমস্যা নিয়ে আগরতলায় দুই দেশের জেলাস্তরের বৈঠক শুরু আজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ ভারত-বাংলাদেশের জেলাশাসক এবং জেলার সাধারণ ও পুলিশ প্রশাসন স্তরের দ্বিপাক্ষিক বৈঠক আগামীকাল (বুধবার) আগরতলায় অনুষ্ঠিত হবে৷ ওই বৈঠকে ত্রিপুরার খোয়াই, সিপাহিজলা এবং পশ্চিম ত্রিপুরা জেলা এবং বাংলাদেশের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভিবাজার ও হবিগঞ্জ জেলার সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকবেন৷ এছাড়া, বিএসএফ এবং বিজিবি-ও ওই বৈঠকে অংশ নেবে৷ মঙ্গলবার আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে কুমিল্লার জেলাশাসক আবুল ফজল মির-এর নেতৃত্বে ৩৩ সদস্যের এক প্রতিনিধি দল আগরতলায় এসেছেন৷ পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড় সন্দীপ এন মাহাত্মে তাঁদের অভ্যর্থনা জানিয়েছেন৷ ইতিপূর্বে গত ২৭ মে দুই দেশের মধ্যে সর্বশেষ জেলাশাসক এবং জেলা প্রশাসক স্তরের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল৷


প্রসঙ্গত, সীমান্ত সমস্যা এবং মানব ও মাদক পাচার সংক্রান্ত বিষয়ে কিছুদিন অন্তর দুই দেশের জেলা প্রশাসন স্তরের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে৷ আগামীকাল দুই দেশের জেলা প্রশাসনের মধ্যে ক্লাস্টার ৫-এর বৈঠক অনুষ্ঠিত হবে আগরতলায়৷ সকাল সাড়ে ৯-টায় প্রস্তাবিত বৈঠক আগরতলা রাজ্য অতিথিশালায় শুরু হবে৷


এ-বিষয়ে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড় সন্দীপ এন মাহাত্মে জানান, আজ আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের চার জেলার অধিকারিকস্তরের ৩৩ সদস্যের এক প্রতিনিধি দল আগরতলায় এসে পৌঁছেছে৷ কুমিল্লার জেলাশাসক মোহম্মদ আবুল ফজল মির ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন৷ এছাড়া রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলাশাসক হায়াত-উদ-দৌলা খান, মৌলভিবাজারের জেলাশাসক নাজিয়া শিরিন এবং হবিগঞ্জের জেলাশাসক মোহাম্মদ কামরুল হাসান-সহ জেলা প্রশাসন ও বিজিবি-র অন্যান্য আধিকারিকরা৷ তিনি বলেন, খোয়াইয়ের জেলাশাসক স্মিতা মল এম. এস. এবং সিপাহিজলার জেলাশাসক সিকে জমাতিয়া-সহ তিন জেলার সাধারণ ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকবেন৷ এছাড়া তিন জেলার পুলিশ সুপার ওই বৈঠকে থাকবেন, জানান তিনি৷


পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কথায়, আগামীকাল ক্লাস্টার ৫-এর প্রতিনিধিরা ওই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন৷ দ্বিপাক্ষিক ওই বৈঠকে মানব ও মাদক পাচার, সীমান্ত অপরাধ, অপরাধী বিনিময় ইত্যাদি বিষয়গুলি প্রাধান্য পাবে৷ তিনি বলেন, ওই সমস্যাগুলি মোকাবিলায় দুই দেশ একজোট হয়ে কাজ করার রূপরেখা চূড়ান্ত করেবে৷ বৈঠক শেষে বাংলাদেশের প্রতিনিধিরা পরশু ফিরে যাবেন৷
ওই বৈঠক নিয়ে কুমিল্লার জেলাশাসক মোহম্মদ আবুল ফজল মির বলেন, মূলত সীমান্তবর্তী সমস্যাগুলি সমাধানের বিষয়ে আলোচনা হবে৷ তাতে মাদক পাচার রোধ এবং সীমান্ত পিলার নিয়ে কিছু সমস্যা-সহ বিস্তারিত আলোচনা হবে৷


আগামীকালের বৈঠকে বিজিবি এবং বিএসএফ নিজেদের মধ্যে সমস্যাগুলি নিয়ে মতবিনিময় করবে৷ সেক্ষত্রে দুই দেশের তরফে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়েও চর্চা হবে বলে জানা গিয়েছে৷ এদিকে, আগামী পরশু উদয়পুরে ক্লাস্টার ৬-এর বৈঠক অনুষ্ঠিত হবে৷ ওই বৈঠকে বাংলাদেশের কুমিল্লা, ফেনি, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম জেলা প্রশাসন অংশ নেবে৷ ত্রিপুরার গোমতি, সিপাহিজলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন বৈঠকে উপস্থিত থাকবে৷ কুমিল্লার জেলাশাসক মোহম্মদ আবুল ফজল মিরই আগামী পরশু বাংলাদেশের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন৷ ফেনি, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম জেলাশাসক ও অন্যান্য আধিকারিকরা ওই বৈঠকে অংশ নেওয়ার জন্য আগামীকাল বিলোনিয়া দিয়ে ত্রিপুরায় প্রবেশ করবেন৷
প্রসঙ্গত, গত ২৭ মে সর্বশেষ দুই দেশের জেলাস্তরের আধিকারিকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল৷ ক্লাস্টার ৪-এর ওই বৈঠকে সীমান্ত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল৷ ধারণা করা হচ্ছে, ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত কতটা কার্যকর হয়েছে আগামীকাল ও আগামী পরশুর বৈঠকে সে সব পর্যালোচনা করা হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top