News Flash

  • Home
  • Uncategorized
  • হিন্দুত্ব নিয়ে কোনও আপস নয়, সাফ জানালেন উদ্ধব
Image

হিন্দুত্ব নিয়ে কোনও আপস নয়, সাফ জানালেন উদ্ধব

মুম্বই, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : হিন্দুত্বের প্রসঙ্গে কোনও রকর আপস নয় বলে জানিয়ে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। 

সোমবার দলীয় মুখপত্র সামনায় উদ্ধব ঠাকরের এক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে তিনি দাবি করেছেন যে কঠোর ভাবে হিন্দুত্বের আদর্শে বিশ্বাসী তাঁর দল। তাই এই প্রসঙ্গে কোনও রকমের আপস করা হবে না।

বিধায়ক না হয়েই তিনি মুখ্যমন্ত্রীর পদে বসেছেন। ফলে ছয় মাসের মধ্যেই তাঁকে জিতে ফিরে আসতে হবে। এই নিয়ে বলতে গিয়ে উদ্ধবের দাবি তিনি প্রার্থী হলে কোনও দলীয় বিধায়ককে ইস্তফা দিতে হবে। কিন্তু তিনি এমনটা চান না। তাই রাজ্যে বিধানপরিষদ গঠন নিয়ে ভাবনা চিন্তা করছেন।

বিজেপির সঙ্গে জোটভাঙা নিয়ে বলতে গিয়ে উদ্ধব ঠাকরের দাবি, লোকসভা নির্বাচনের আগে থেকে মুখ্যমন্ত্রী পদের জন্য বিজেপিকে বলা হয়েছিল। মুখ্যমন্ত্রীর পদ চাওয়া হয়েছিল। কোনও চাঁদ বা নক্ষত্র চাওয়া হয়নি। পাশাপাশি মুখ্যমন্ত্রী পদে বসার প্রতিজ্ঞা তিনি যে বাল সাহেব ঠাকরের কাছে করেছিলেন তাও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

উল্লেখ করা যেতে পারে বিধানসভা নির্বাচনে জোটবদ্ধ ভাবে লড়েছিল বিজেপি এবং শিবসেনা। কিন্তু ভোটে জেতার পর মুখ্যমন্ত্রী পদ নিয়ে দ্বন্দ্ব বাঁধে দুই দলের মধ্যে। ফলে জোট ছেড়ে বেরিয়ে আসে শিবসেনা। পরে এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে জোট গড়ে সরকার গড়ে শিবসেনা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top