News Flash

  • Home
  • Uncategorized
  • বিচারের আশায় প্রহর গুনছেন নির্যাতিতা গৃহবধূ
Image

বিচারের আশায় প্রহর গুনছেন নির্যাতিতা গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৮ জানুয়ারি ৷৷ দীর্ঘ ১২ বছরেও গৃহবধূ স্বামীর ঘরে সুখ পেল না৷ স্বামীর দ্বারা মানসিক, শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়ে গৃহবধূটি বর্তমানে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছে এক কন্যা সন্তানকে নিয়ে বাঁচার তাগিদে৷ এমনই ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকায়৷


তৈদু থানাধীন মৃত নিপুল চক্রবর্তীর ছেলে গৌতম চক্রবর্তীর সাথে সামাজিকভাবে বিয়ে হয় তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ির বাসিন্দা কুমার চক্রবর্তীর মেয়ে বর্ণালী চক্রবর্তীর দীর্ঘ ১২ বছর আগে৷ বিয়ের কয়েকমাস ভাল কাটলেও শুরু হয় গৃহবধূ বণালীর উপর নির্যাতন৷ এর মাঝেই তাদের কোলে এক কন্যা সন্তান আসে৷ এরপর থেকে স্বামী গৌতম তার স্ত্রীর উপর মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের পরিমাণ বাড়াতে থাকে৷ জানা যায়, স্বামী গৌতম চক্রবর্তী প্রতিনিয়তই মদ্যপান ও জুয়া খেলাতে মজে থাকতো৷
গৌতম এসপিও এর চাকুরি করত৷

কিন্তু অতিরিক্ত মদ্যপান ও জুয়া খেলাতে আকৃষ্ট হওয়ায় সে চাকুরির খাতায় অনুপস্থিত বছর খানেক ধরে৷ এদিকে নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধূটি তার কন্যা সন্তানকে নিয়ে তৈদু থেকে গামাইবাড়ির বাবার বাড়িতে চলে আসে৷ স্বামীর নির্যাতন থেকে বাঁচতে গৃহবধূটি রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছিল৷ স্বামী গৌতম চক্রবর্তী মদমত্ত অবস্থায় গামাইবাড়িতে শ্বশুর কুমার চক্রবর্তীর বাড়িতে এবং রাস্তায় ফের বর্ণালীকে মারধর করে বলে অভিযোগ৷ গৌতমের স্ত্রী বর্ণালী গৌতমকে কঠোর শাস্তি দাবি করেছে৷ গৃহবধূ নির্যাতনের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top