News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি নির্বাচনের প্রচারে রাজ্যের তিন নক্ষত্র
Image

দিল্লি নির্বাচনের প্রচারে রাজ্যের তিন নক্ষত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি৷৷ দিল্লি বিধানসভা নির্বাচনে তারকা প্রচারের তালিকায় ত্রিপুরার তিন নক্ষত্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে৷ তাঁরা যথাক্রমে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি ডা. মানিক সাহা এবং বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মণ৷ ইতিমধ্যে প্রদেশ বিজেপি সভাপতি এবং বিধায়ক দিল্লি গিয়ে প্রচার শুরু করে দিয়েছেন৷


আগামী ৮ ফ্রেব্রুয়ারি দিল্লি বিধানসভার নির্বাচন৷ ফলাফল ঘোষণা হবে ১১ ফেব্রুয়ারি৷ স্বাভাবিকভাবেই প্রচারে ঝড় তুলতে চাইছে সমস্ত রাজনৈতিক দল৷ বিশেষ করে আম আদমি পার্টি, বিজেপি এবং কংগ্রেস সমস্ত শক্তি প্রয়োগ করছে ওই নির্বাচনে৷ বিজেপি দলীয় প্রচারে দেশের বিভিন্ন প্রান্তের তারকা রাজনীতিবিদদের ডেকেছে৷ ত্রিপুরা থেকেও তিন হেভিওয়েট নেতা প্রচারে অংশ নেবেন৷
এ-বিষয়ে বিজেপির প্রদেশ সভাপতি ডা. মানিক সাহা বলেন, গতকাল রাত থেকেই দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন৷ উত্তর-পূর্বাঞ্চলের নাগরিকদের নিয়ে এক সভায় তাঁদের কাছে বিজেপি এবং মোদী সরকারের সাফল্য তুলে ধরেছেন৷

তাঁর কথায়, বামফ্রন্টের ৩৫ বছরের শাসনে ত্রিপুরা নরকে পরিণত হয়েছিল, সে-কথাও বলেছেন তিনি৷ মানিকবাবু জানান, দিল্লির নির্বাচনী প্রচারে তিনি বাড়ি বাড়ি প্রচার করবেন৷ তিনি উত্তর-পূর্বাঞ্চলের নাগরিকদের কাছে যাবেন৷ শুধু তা-ই নয়, তাঁর পরিচিত মহলের কাছে পৌঁছে বিজেপির জন্য ভোট চাইবেন, জানান তিনি৷ তাঁর কথায়, ত্রিপুরায় পরিস্থিতির পরিবর্তনের অন্যতম কাণ্ডারি বিজেপি৷ মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতেই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ তিনি আরও জানান, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও দিল্লি নির্বাচনের প্রচারে অংশ নেবেন৷ তবে, তাঁর প্রচারসূচি এখনও চূড়ান্ত হয়নি৷


এদিকে, বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মণ জানিয়েছেন, দিল্লি বিধানসভা নির্বাচন ৮ ফেব্রুয়ারি৷ স্বাভাবিকভাবে ৬ ফেব্রুয়ারি বিকেলে সরব প্রচার সমাপ্ত হয়ে যাবে৷ ওই সময় পর্যন্ত তিনি দিল্লিতে অবস্থান করবেন এবং বিভিন্ন প্রচার কর্মসূচিতে অংশ নেবেন৷ তাঁর কথায়, দক্ষিণ দিল্লি সংসদীয় ক্ষেত্রে নির্বাচনী প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে৷ অন্তত, ১০ থেকে ১২টি প্রচার সভায় অংশ নেবেন বলে আপাতত স্থির হয়েছে৷ তবে, আগামী দিনে প্রচারসভা বাড়তেও পারে, এখনই তিনি নিশ্চিতভাবে সে-বিষয়ে বলতে পারছেন না, জানান সুদীপবাবু৷

Releated Posts

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top