News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ বাতিল হলে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসব, শর্ত মুখ্যমন্ত্রীর
Image

সিএএ বাতিল হলে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসব, শর্ত মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৮ জানুয়ারি (হি.স.): আগে নাগরিকত্ব সংশোধনী আইন তুলে দিতে হবে | তারপর প্রধানমন্ত্রীর সাথে কথা বলব | মঙ্গলবার গান্ধীমূর্তির পাদদেশে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ সভা থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| এদিন ছবি এঁকে সিএএ, এনআরসি ও এনপিআরের প্রতিবাদ করেন তিনি। এদিন তার পাশাপাশি ছবি আঁকতে দেখা যায় শিল্পী শুভাপ্রসন্ন ও রাজ্যসভার সাংসদ তথা শিল্পী যোগেন চৌধুরীকেও। এই সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সর্বদলীয় বৈঠকের অনুরোধকে উদ্দেশ্য করে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো।

সভায় দাঁড়িয়ে তিনি বলেন, “এটা ভাল যে প্রধানমন্ত্রী কথা বলতে চেয়েছেন কিন্তু তার আগে প্রধানমন্ত্রীকে নাগরিকত্ব সংশোধনী আইন তুলে দিতে হবে। তারা তো কাশ্মীরের সিদ্ধান্ত গ্রহণের আগে আর সিএএ পাশ করার আগে কোনও সর্বদলীয় বৈঠক ডাকেনি। সিএএ, এনআরসি ও এনপিআর এই তিন জিনিস অত্যন্ত খারাপ ভারতবর্ষের জন্য। আমরা আলোচনা করতে রাজি কিন্তু তার আগে এনআরসি তুলে দিতে হবে।”

পাশাপাশি জাতীয় নাগরিকপঞ্জী এবং জাতীয় জনসংখ্যাপঞ্জীর বিরোধীতায় মুখর ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমরা অবিভক্ত ভারত চাই, আমরা অবিভক্ত বাংলা চাই। আমরা সিএএ-এনআরসি-এনপিআর সমর্থন করি না। আমাদের সবার একটাই কথা মানুষে মানুষে বিভাজন করার আইন চলবে না। নো ক্যা, নো এনআরসি, নো  এনপিআর।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top