News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়ায় জঙ্গী গতিবিধি আতঙ্কে জবুথবু জনগণ
Image

গন্ডাছড়ায় জঙ্গী গতিবিধি আতঙ্কে জবুথবু জনগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি৷৷ রাজ্যে ফের উগ্রপন্থী গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে৷ গন্ডাছড়া মহকুমায় এনএলএফটি গোষ্ঠীর সশস্ত্র জঙ্গীরা ফের মাথাচাড়া দিয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে৷ কারণ, গত ২৫ জানুয়ারি গন্ডাছড়া মহকুমার রাণীপুকুর গ্রামের কয়েকজন মৎসজীবীকে সাতভাই গ্রাম এলাকায় সশস্ত্র এনএলএফটি বৈরী সদস্যরা ভয়ভীতি প্রদর্শন করেছে৷


জানা গিয়েছে, ওইদিন কাকভোরে বাঙালী সম্প্রদায়ের কয়েকজন মৎস্যজীবী ডুম্বুরে মাছ ধরতে গিয়েছিলেন৷ তাঁরা রাণীপুকুর গ্রামের বাসিন্দা৷ কিন্তু, সেদিন তাঁরা মাছ ধরতে পারেননি৷ খালি হাতে বাড়ি ফেরার সময় সাতভাই গ্রাম এলাকায় প্রায় সতেরজন এনএনএলএফটি বৈরী দলের সদস্য তাঁদের পথ আটকে ভয়ভীতি প্রদর্শন করেছে বলে অভিযোগ৷ ওই মৎস্যজীবীদের বক্তব্য, এনএলএফটি বৈরী দলের সদস্যদের কাছে একে-৪৭ সহ অত্যাধুনিক আগ্ণেয়াস্ত্র ছিল৷


একই দিনে চাকমা সম্প্রদায়ের কয়েকজন মৎস্যজীবীর সাথেও একই ঘটনা ঘটেছে৷ তাঁরাও এনএলএফটি বৈরীদের হুমকির মুখে পড়েছিলেন৷ অবশ্য, এনএলএফটি বৈরীরা কোন ক্ষতি করেনি ঠিকই, তবে মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে৷ সূত্রের খবর, রইস্যাবাড়ি এবং যতনবাড়ি এলাকা দিয়ে নদীপথে বাংলাদেশের চাপলিং ছড়া থেকে এই জঙ্গী দলটি অনুপ্রবেশ করেছে রাজ্যে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top