News Flash

  • Home
  • Uncategorized
  • সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ অতিরিক্ত হলফনামা দিতে রাজ্য সরকারকে নির্দেশ হাইকোর্টের
Image

সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ অতিরিক্ত হলফনামা দিতে রাজ্য সরকারকে নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি৷৷ সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ মামলায় ত্রিপুরা হাইকোর্ট অতিরিক্ত হলফনামা দিতে বলেছে৷ শুধু তা-ই নয়, পরবর্তী শুনানিতে ওই মামলা অন্তিম পর্যায়ে পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে৷


পূর্বতন সরকারের আমলে সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণে ত্রিপুরা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল৷ এ-বিষয়ে মামলাকারীদের পক্ষে আইনজীবী তথা বর্তমান অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক বলেন, দেশের বিভিন্ন রাজ্য সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিত করেছে৷ কিন্তু পূর্বতন বামফ্রন্ট সরকার তাঁদের নিয়মিত করছিল না৷ এমন-কি, দিল্লি থেকে টাকা এনে তাঁদের প্রাপ্য অনুযায়ী বেতনও দিত না৷ তাঁর অভিযোগ, পূর্বতন সরকার দিল্লি থেকে প্রাপ্য টাকা এনেছে৷ কিন্তু, তাঁদের অনেক কম বেতন দিয়েছে৷ তাই, মামলা করেছিলাম ত্রিপুরা হাইকোর্টে৷


অরুণকান্তি ভৌমিকের দাবি, মামলা হওয়ার পর তদানীন্তন সরকার সর্বশিক্ষার শিক্ষকদের বেতন বাড়িয়েছিল৷ তবুও তাঁদের প্রাপ্য মিটিয়ে দেয়নি কখনও৷ শুধু তা-ই নয়, তাঁদের নিয়মিত করেনি তদানীন্তন ত্রিপুরা সরকার৷ তাঁর কথায়, আজ সোমবার ত্রিপুরা হাইকোর্টে ওই মামলার শুনানি হয়েছে৷ এখন সম্ভবত তাঁদের নিয়মিতকরণে কিছু জটিলতা দেখা দিয়েছে৷ তাই, বর্তমান সরকার সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিত করতে পারছে না৷


সরকারি আইনজীবী দেবালয় ভট্টাচার্য জানিয়েছেন, ত্রিপুরা সরকার সর্বশিক্ষা শিক্ষক মামলায় হলফনামা জমা দিয়েছিল৷ আজ আদালত অতিরিক্ত হলফনামা জমা দিতে বলেছে এবং জরুরি ভিত্তিতে শুনানির নির্দেশ দিয়েছে৷ সর্বশিক্ষার শিক্ষকদের পক্ষে আইনজীবী সমীক দেব বলেন, ইতিপূর্বে ত্রিপুরা সরকার বলেছিল সর্বশিক্ষার শিক্ষকদের বিএড, ডিএলএড কোর্স নেই এবং তাঁরা টেট উত্তীর্ণ হয়নি, তাই তাঁদের নিয়োগ সম্ভব নয়৷ তাতে, তাঁদের মধ্যে অনেকেই পর্যায়ক্রমে বিএড কিংবা ডিএলএড কোর্স করে ফেলেন৷ কিন্তু, এখন তাঁদের নিয়মিত করছে না ত্রিপুরা সরকার৷


তিনি বলেন, গত ২৪ জানুয়ারি ত্রিপুরা সরকার আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে, সর্বশিক্ষার শিক্ষকদের নিয়োগ শুধু সাক্ষাৎকারের ভিত্তিতে হয়েছে৷ তাছাড়া, তাঁদের চাকরি একটি প্রকল্পের অধীনে হয়েছে, তাই তাঁদের নিয়মিত করা সম্ভব হচ্ছে না৷ সমীকবাবুর দাবি, আদালতে সওয়াল করেছি, সরকারের বক্তব্য পরস্পরবিরোধী৷ আদালত তাতে সম্মত হয়ে ত্রিপুরা সরকারের হলফনামা নাকচ করে দিয়েছে৷ তবে, কোনও নথি থাকলে তা জমা দিতে পারবে ত্রিপুরা সরকার৷ তাঁর কথায়, পরবর্তী শুনানিতে সম্ভবত মামলা অন্তিম পর্যায়ে পৌঁছে যাবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top